এক্সপ্লোর

Maha Shivratri : খুলল গর্ভগৃহ, দুধপুকুরে স্নান সেরে শিব-আরাধনায় পুণ্যার্থীরা

Tarakeswar Temple Reopens : মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দের মালা নিয়ে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা

সোমনাথ মিত্র, তারকেশ্বর : মহা শিবরাত্রি উপলক্ষে ভক্তদের জন্য খুলল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। শিবের মাথায় জল ঢালতে সকাল থেকে পুণ্যার্থীদের ভিড়।

এতদিন তারকেশ্বর মন্দির খোলা থাকলেও করোনা আবহে গর্ভগৃহে ঢোকায় নিষেধ ছিল। আজ থেকে সেই নিষেধাজ্ঞা উঠল। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দের মালা নিয়ে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। নিরাপত্তার জন্য তারকেশ্বর থানার তরফে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুধপুকুরে রাখা হয়েছে স্পিড বোট। 

করোনা অতিমারী কাটিয়ে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিশ্ব। ধর্মীয় স্থান থেকে শিক্ষা প্রতিষ্টান সবই খুলেছে একের পর এক। তারকেশ্বর মন্দির বেশ কয়েক মাস আগে খুললেও এতদিন গর্ভগৃহে প্রবেশাধিকার ছিল না ভক্তদের। গর্ভগৃহের বাইরে রাখা নির্দিষ্ট স্থানেই জল ঢালতে হত ভক্তদের। পুজো অর্চনার যাবতীয় কাজ হয় গর্ভগৃহের বাইরে মন্দির চত্বরে। কিন্তু  শিবরাত্রির দিন থেকে সেই বিধি নিষেধ তুলে নেওয়া হল।  সকাল ৬টায় মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই গর্ভগৃহে অবাধ  প্রবেশাধিকার দেওয়া হয় ভক্তদের।

মঙ্গলবার সকাল থেকেই  শিবরাত্রীর উপলক্ষ‍ে গর্ভগৃহে ঢুকে জল ঢালতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্দির সংলগ্ন দুধপুকুরে স্নান করে দুধ, জল, ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা নিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা। গর্ভগৃহে ঢুকে পুজো অর্চনা করে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে খুশি ভক্তরা। এই বিশেষ দিনে গত বছর তারকেশ্বর মন্দির খোলা থাকলেও গর্ভগৃহ বন্ধ ছিল । তাই শিবরাত্রির তিথিতে সরাসরি গর্ভগৃহে প্রবেশ করতে সকাল থেকেই ভিড় উপচে পড়েছে মন্দিরে ।

নিরাপত্তা জন‍্য তারকেশ্বর থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আজকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দমকল ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে মন্দির সংলগ্ন এলাকাতে। দুধপুকুরে স্পিড বোট রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

আরও দেখুন :

মানস ভ্রমণ : শিবরাত্রির পুণ্যলগ্নে শৈবতীর্থে এবিপি আনন্দ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget