এক্সপ্লোর

Netaji Jayanti 2022: হেঁটে কলকাতা থেকে কটক, স্বামীজি ও নেতাজিকে শ্রদ্ধা চুঁচুড়ার ২ ব্যক্তির

Netaji Birth Anniversary: ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতার সিমলা স্ট্রিটে তাঁর বাড়ি থেকে হাঁটা শুরু করে কটকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পৌঁছলেন চুঁচুড়ার দুই ব্যক্তি।

কলকাতা: আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। আবার এ বছরই স্বামী বিবেকানন্দের শিকাগোয় ঐতিহাসিক বক্তৃতার পর দেশে ফেরার ১২৫ বছর। বাংলা তথা ভারতের এই দুই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অভিনব উদ্যোগ কলকাতার একটি সংস্থার। কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে হেঁটে ওড়িশার কটকে নেতাজির জন্মস্থানে গিয়ে শ্রদ্ধা জানালেন হুগলির চুঁচুড়ার দুই ব্যক্তি।

কলকাতা থেকে হেঁটে কটক পৌঁছে যাওয়া এই দুই ব্যক্তির নাম বুদ্ধদেব দাস ও মৃণাল দাস। তাঁরা স্বামীজির জন্মদিবস ১২ জানুয়ারি কলকাতা থেকে হাঁটা শুরু করেন। গতকাল সন্ধেবেলা তাঁরা কটকে পৌঁছন। এই কয়েকদিনে তাঁরা রাত কাটিয়েছেন হয় পথে তাঁবু খাটিয়ে, না হলে কোনও আশ্রমে। রোজ গড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার হেঁটেছেন তাঁরা। একদিনে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার হেঁটেছেন। গতকাল কটকে পৌঁছে তাঁরা রাত কাটান সেখানকার রামকৃষ্ণ মিশনে। আগামীকাল তাঁরা ফিরে আসছেন।

পেশায় ফটোগ্রাফার বুদ্ধদেব। তিনি বরাবরই অ্যাডভেঞ্চারপ্রিয়। মৃণাল পেশায় শিক্ষক। এই দুই মধ্যবয়স্ক ব্যক্তি মনের জোরে হেঁটে কলকাতা থেকে কটক পৌঁছে গেলেন।

কলকাতার সংস্থাটি জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই নানা সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে কলকাতা থেকে ঢাকা যান এই সংস্থার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা। ১৯৯৭ সালে নেতাজির জন্মদিবসে তাঁরা দেশজুড়ে সাইকেল যাত্রা করেছিলেন। এবার স্বামীজির দেশে ফেরার ১২৫ বছর এবং নেতাজির ১২৫ তম জন্মদিবস উপলক্ষে বড় করে অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। স্বামীজির জন্মদিবসে পদযাত্রা শুরু করার পাশাপাশি তাঁর দেশে ফেরার তারিখ ১৫ জানুয়ারিতে সাইকেল যাত্রা শুরু করার কথা ভাবা হয়েছিল। তমলুকে মাতঙ্গিনী হাজরার বাড়ি, মেদিনীপুরে ক্ষুদিরাম বসুর বাড়ি, ওড়িশার বালাসোর, বুড়িবালামে বাঘা যতীনের প্রতি শ্রদ্ধা জানানোর পরিকল্পনা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই সাইকেল যাত্রা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget