এক্সপ্লোর

Tarakeswar: চুরির অভিযোগে এক যুবক ও গৃহবধূকে হেনস্থা গ্রামবাসীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চুরি যাওয়া টোটো গাড়ির ব্যাটারি সমেত হাতেনাতে ধরা পড়ে গ্রামেরই বাসিন্দা শ্যামা পাল নামে এক যুবক।

সোমনাথ মিত্র, হুগলী : দিনের পর দিন গ্রামে চুরির ঘটনা ঘটছে। দুর্গাপুজোর সময়ও পঞ্চমী ও দশমীতে গ্রামে একাধিক বাড়িতে চুরি হয়েছে। বাড়ি ফাঁকা থাকলেই দিনের আলোতেই লুঠপাট চালাচ্ছে দুষ্কৃতীরা। গতকাল রাতেই একটি টোটো গাড়ির ব্যাটারি চুরি হয়ে যায়। আর আজ সকালেই সেই টোটো গাড়ির ব্যাটারি সমেত হাতেনাতে ধরা পড়ে যায় গ্রামেরই এক যুবক। এমন অভিযোগেই এক ব্যক্তি ও এক গৃহবধূকে হেনস্থা গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের (Tarakeswar) নতুন গ্রাম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চুরি যাওয়া টোটো গাড়ির ব্যাটারি সমেত হাতেনাতে ধরা পড়ে গ্রামেরই বাসিন্দা শ্যামা পাল নামে এক যুবক। চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জমা হন এলাকার মানুষরা। ঘটনাস্থলে আসে পুলিশও। অভিযুক্ত শ্যামা পালকে হেনস্থার পাশাপাশি পুলিশের সামনেই চলে মারধরও। তারকেশ্বর থানার পুলিশ অভিযুক্তকে উদ্ধার করার সময় গ্রামবাসীদের সামনেই তাকে সপাটে চড় মারেন এক পুলিশ আধিকারির। 

পুলিশের কাথে এলাকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে,, এই চুরির ঘটনায় অভিযুক্ত শ্যামা পাল ছাড়াও গ্রামের আর এক বাসিন্দা বাপ্পা দেবনাথ ও তাঁর স্ত্রীও যুক্ত রয়েছে। সেই সময় বাপ্পাকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকেও হেনস্থা করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুরো বিষয়টি আরও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

তারকেশ্বর নতুন গ্রামের বাসিন্দা রাজকুমার ঘোষ বলেন, 'দশমীর দিন সকালবেলা দরজা ভেঙে বহু জিনিস চুরি গিয়েছে। রোজই এলাকায় চুরি লেগে রয়েছে। গতকাল ব্যাটারি চুরি হয়ে যাওয়ার পর আজ ব্যাটারি সমেত চোর ধরা পড়েছে।' ওই গ্রামেরই আর এক বাসিন্দা উমা আদক বলেন, 'দুর্গাপুজোর দশমীতে বাড়িতে কেউ ছিল না। তালা ভেঙে চোর সবকিছু চুরি করে নিয়ে গিয়েছে। আজ তারা ব্যাটারি সমেত ধরা পড়ে। পুলিশ ওদের এর আগেও তুলে নিয়ে গিয়েছিল। পরে ছেড়ে দেয়।' অভিযুক্ত বাপ্পা দেবনাথের স্ত্রী বলেন, 'আমার নামে কোনও চুরির বদনাম নেই। আমি ভদ্র বাড়ির মেয়ে। তবে আমার স্বামী কী করেছে, জানি না।' পুলিশ যদিও পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছে গ্রামবাসীদের।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget