এক্সপ্লোর

RG Kar Hospital Attack: রণক্ষেত্র RG কর হাসপাতাল, ব্যাপক ভাঙচুর, আক্রান্ত ABP Ananda

Hooligans attack in RG Kar hospital: আরজি করের সামনে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা কথা ছিল অরাজনৈতিকভাবে। তার সুযোগ নিয়ে একদল যুবক পরিকল্পিতভাবে আচমকা হামলা চালাল হাসপাতালের ভেতরে।

উজ্বল মুখোপাধ্যায়, কলকাতা: রাজ্যজুড়ে যখন নারী স্বাধীনতার দাবিতে প্রতিবাদ চলছে তখন আরজি কর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালাল একদল যুবক। ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে নিমিষের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। প্রচুর পুলিশ কর্মী এলাকায় দাঁড়িয়ে থাকলেও হাসপাতালে ভেতরে ঢুকে একদল দুষ্কৃতী যে তাণ্ডব চালাল সেই ঘটনাকে আটকাতে পারেননি তাঁরা। এমনকী হাসপাতালের ভেতরে বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকরা যে মঞ্চ তৈরি করে আন্দোলন করছিলেন তাও ভেঙে দেওয়া হয়।  ভেতরে থাকা চিকিৎসকদের মারধর করা হয়।

রাত দখলের ডাক দিয়ে যে নারী আন্দোলন শুরু হয়েছিল। তার একটি অংশের আরজি করের সামনে রাত সাড়ে ১১ টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করা কথা ছিল। সেই আন্দোলনে যখন বিচার দাবিতে মহিলারা গলা মেলাচ্ছেন। সেই সুযোগে একদল যুবক পরিকল্পিতভাবে আচমকা হামলা চালাল আরজি কর হাসপাতালের ভেতরে ঢুকে। জরুরি বিভাগের সামনে তুমুল হট্টগোল করে ভেতরে থাকা চিকিৎসার সরঞ্জাম ভাঙা হল। উলটে দেওয়া হল হাসপাতালের সামনে থাকা পুলিশের ব্যারিকেড। সেই সময়ই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে একদল যুবক। তারপর ভেতরে ঢুকে তাণ্ডব চালায় তারা। রীতিমতো গুণ্ডামি চলে হাসপাতালের ভেতরে। ৩০ থেকে ৪০ জনের যুবকের একটি দল এই ভাঙচুর চালায় বলে জানা গেছে। সেই সময় পুলিশ আগে লুকোবে না RAF তা নিয়ে রীতিমতো নাটক দেখা যায়। দুষ্কৃতীরা চারতলা পর্যন্ত উঠে গিয়ে যে সেমিনার হল সিবিআই সিল করে দিয়ে গেছে তার দরজা ভাঙে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: RG Kar Doctor's Death: শুধু কলকাতা নয়, RG কর কাণ্ডে 'মেয়েদের রাত দখলে' মুখরিত গ্রাম বাংলাও

বাইরে থাকা ব্যারিকেড ভাঙার পাশাপাশি উল্টে দেওয়া হল পুলিশের গাড়িও। এবিপি আনন্দের গাড়ি এবং ক্যামেরাও ভেঙে দেয় ওই যুবকরা। সেই সঙ্গে তারা চড়াও হয় খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপরেও। পুলিশের সামনেই তারা গুণ্ডামি চালায়। যার জেরে কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় ওই যুবকদের। পরে প্রাণভয়ে প্রচুর পুলিশ কর্মীকে দৌড়তেও দেখা যায়। দুষ্কৃতীদের তাণ্ডবে জরুরি বিভাগের সামনে রণক্ষেত্রের চেহারা নেয়। কারা করল এই গণ্ডগোল তার কোনও উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। নারী স্বাধীনতার ডাক দিয়ে যে আন্দোলন গোটা রাজ্যে শুরু হয়েছিল তা নষ্ট করার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠছে।

অজ্ঞাত পরিচয়ের ওই যুবকরা ভাঙচুর চালানোর পরেই অবশ্য সক্রিয় হয়ে ওঠে পুলিশ। হাসপাতালের সামনে থাকা দুষ্কৃতীদের তাড়া করতে দেখা যায় পুলিশ কর্মীদের। উভয়পক্ষের গণ্ডগোলে কয়েকজন পুলিশ কর্মী জখমও হন। তবে প্রথমে পুলিশ যেভাবে নিষ্ক্রিয় ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar Protest:'বার্তাটা বলা নৈতিক দায়িত্ব, মেয়েটাকে যেন কাছের মনে হচ্ছে' আরজি কর ইস্যুতে শান্তনু-কাকলি

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget