এক্সপ্লোর

R G Kar Protest:'বার্তাটা বলা নৈতিক দায়িত্ব, মেয়েটাকে যেন কাছের মনে হচ্ছে' আরজি কর ইস্যুতে শান্তনু-কাকলি

West Bengal News: দু-জনই আরজিকর মেডিক্য়াল কলেজের প্রাক্তনী। আর সবথেকে বড় কথা--- তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া মেয়ের মা-বাবা।

কলকাতা: আর জি কর হাসপাতালের পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন, কলেজেরই প্রাক্তনী ও তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ( Shantanu Sen)। সরব হয়েছেন, তাঁর স্ত্রী ও তৃণমূল কাউন্সিলর কাকলি সেন (Kakali Sen)। তাঁদের মেয়ে, আর জি কর মেডিক্য়াল কলেজেরই পড়ুয়া। শান্তনু সেন এদিন বলেন, বিবেক তাড়নায় আজ থেকে দলের হয়ে আরজিকর ইস্যুতে আর কিছু বলবেন না। পাল্টা নাম না করে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছেন, ২ একজন যাঁরা বলছেন আমি ছেড়ে দিলাম মুখপাত্রের পোস্ট। তাঁদের আমরা আগেই সরিয়ে দিয়েছি। 

একজন তৃণমূলের রাজ্য়সভার প্রাক্তন সাংসদ এবং বর্তমানে তৃণমূলের মুখপাত্র। আর একজন তৃণমূলের কাউন্সিলর। দু-জনই আরজিকর মেডিক্য়াল কলেজের প্রাক্তনী আর সবথেকে বড় কথা তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া মেয়ের মা-বাবা। আর জি কর মেডিক্য়ালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন নিয়ে এবার বিস্ফোরক শান্তনু সেন এবং কাকলি সেন।

মহিলা চিকিৎসক ধর্ষক-খুন

শান্তনু সেন বলেন, "আমার মনে হয়েছে, আমার বিবেকের কথা শোনা উচিত। আরজি কর বাদে যে কোনও ইস্যু নিয়ে দলের হয়ে কথা বলতে আমি রাজি। আমি বিবেকের কাছে পরিষ্কার। আমার মেয়ে সেখানে পড়ে। ৬ মাস পর তাকেও নাইট ডিউটি করতে হবে। সেই আরজি করে এই জিনিস দেখতে হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছে।একটা বাড়ির মেয়েকে এভাবে চলে যেতে হল।'' কাকলি সেনের কথায়, "আমার মেয়ে আরজি করে পড়ে। আর ছয় সাত মাস পর তাকেও নাইট ডিউটি করতে হবে এটা আমরা ভাবতে পারছি না। এটা শোনার পর ঘুম হচ্ছে না। তার বাবা-মার কথাগুলো কানে বাজছে। সেই মেয়েটার জায়গায় যদি আমার মেয়েটা থাকতো! সে মেয়েটাকে চিনি না, তবু সে মেয়েটাকে যেন বড্ড চেনা কাছের মনে হচ্ছে।''

মুখ্যমন্ত্রীকে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ

শুধু ঘটনার সমালোচনাই নয়। প্রতিদিন যিনি দলের হয়ে কথা বলেন, সেই তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের চাঞ্চল্য়কর দাবি, মুখ্যমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। শান্তনু সেন বলছেন, "মুখ্যমন্ত্রী হয়তো সবটা জানেন না বা সঠিক জানেন না! সঠিক তথ্য দেওয়া হচ্ছে না তাকে। তিনি আমাকে ভুল বুঝতে পারেন। তাকে আমার এই বার্তাটা বলা নৈতিক দায়িত্ব। আমার মনে হচ্ছে, সঠিক খবরটা আপনার কাছে পৌঁছাচ্ছে না। আমাকে মারুন, বকুন , যাই করুন, আমি বলব দয়া করে সঠিক খবরটা নিন।'' কাকলি সেনের কথায়, "যারা করেছে ধর্ষণটা তার বাইরেও, যারা ঘটনাটা মদত দিচ্ছেন বা লুকানোর চেষ্টা করছেন, তাদের কি ধর্ষকের বাইরে রাখবেন? আমার মনে হয় বাইরে রাখা উচিত না। ওর বাবা মা বলছে, কলেজ যেতে চাইত না তাদের মেয়ে। আমার মেয়েও বলে, কলেজে তো ভালো লাগছে না। কোথাও আমাকে এটা সাফার করতে হয়েছে! কিছু গোষ্ঠী, ছাত্র। ছাত্রদের মধ্যে যদি খোঁজ নেন, অনেকেই বেরিয়ে আসবে। এরকম ভাবে মেন্টাল ট্রমার শিকার হয়েছে তাদের দ্বারা।''

সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষকে নিয়ে প্রশ্ন

শান্তনু সেন বলছেন, "সন্দীপ ঘোষকে নিয়ে আমার প্রশ্ন আছে। জিরো টলারেন্স টু কোরাপশন বিশ্বাস করা তৃণমূল সরকার প্রমাণ করেছে অন্যায়ের সঙ্গে আপোষ করে না। মন্ত্রী, সাংসদ, বিধায়ক যাদের রেয়াত করে না, সেখানে এরকম একজন যার বিরুদ্ধে মুষ্টিমেয় কয়েকজন ভার্সেস পুরো মেডিক্যাল ফেটারনিটি। সবাই কি ভুল বলছে?''

স্বাস্থ্য-শিক্ষা নিয়ে বিস্ফোরক

মেয়েদের রাতদখলের আন্দোলনকেও সমর্থন জানিয়েছেন শান্তনু সেন ও কাকলি সেন। পাশাপাশি আরজি করের স্বাস্থ্যশিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শান্তনু সেন বলেন, "আর জি করে স্বাস্থ্য়-শিক্ষা বিগত কয়েক বছরে রসাতলে গেছে। সেখানে মুষ্টিমেয় কয়েক জন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, হলে ঢুকে টোকাটুকি করা যায়। এটা কোনও মেডিক্য়াল কলেজে হয় না। তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায়। আর তাদেরকে খুশি করতে না পারলে ভাল পরীক্ষা দিলেও ফেল করতে হয়। আমার মেয়ের সাথে হয়েছে। আমি কাউকে এগুলো বলিনি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Women Protest:'দীর্ঘদিন ধরে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ একত্রিত হয়েছে,' 'রাত দখল' প্রসঙ্গে রিমঝিম

সেরা শিরোনাম

INDI Allaince Ramlila Maidan Rally: জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
জ্ঞানেশকাণ্ডে আজ দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ, থাকবেন মমতা
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget