এক্সপ্লোর

Tiretta Bazaar: টেরিটি বাজারের তিনতলা বাড়িতে কীভাবে লাগল আগুন? এখনও অস্পষ্ট কারণ

Fire Update: শনিবারের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছে, লালবাজারের কাছে টেরিটি বাজারে তিনতলা বাড়ির একাংশ। ১২০ বছরের পুরনো বাড়িটির এমনিতেই ভগ্নদশা, অগ্নিকাণ্ডের পর আরও বিপজ্জনক হয়ে পড়েছে বাড়িটি।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: টেরিটি বাজারে (Tiretta Bazaar) তিনতলা বাড়িতে অগ্নিকাণ্ডের (fire) ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রোমোটিং যোগের কারণে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন। গতকাল ওই বাড়িতে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে, ফরেন্সিক (forensic) তদন্তের নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী (Fire Minister)। 

অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাত?  

শনিবারের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেছে, লালবাজারের কাছে টেরিটি বাজারে তিনতলা বাড়ির একাংশ। ১২০ বছরের পুরনো বাড়িটির এমনিতেই ভগ্নদশা, অগ্নিকাণ্ডের পর আরও বিপজ্জনক হয়ে পড়েছে বাড়িটি। এই অবস্থায় বাড়ির সদর দরজা বন্ধ করে দিয়েছে পুলিশ, যাতে কেউ বিপজ্জনক বাড়িটিতে ঢুকতে না পারেন। 

শনিবার সন্ধে সোওয়া ৭টা নাগাদ শতাধিক বছরের পুরনো এই বাড়িটির তিনতলায় আগুন লাগে। ঝুঁকি নিয়ে জীর্ণ বাড়িতে আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই চালান দমকলকর্মীরা। রাত ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ জানতে, ফরেন্সিক তদন্তের নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী। যদিও, অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।                                                                                              

ছবিতেই স্পষ্ট তিনতলার যে ছাদে আগুন লেগেছিল, সেখানে এখনও কালো পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ। খুব স্বাভাবিকভাবে সেখানে উঠে নমুনা সংগ্রহ করতে না পারলে ফরেন্সিক টিম বুঝতে পারবে না, ঠিক কী কারণে আগুন লেগেছিল। চলছে তদন্ত। তবে স্থানীয় বাসিন্দাদের কথায়, 'ওখানে আগুন লাগতে পারে না। এতে প্রোমোটার চক্রের যোগ আছে।'                                                                                    

আরও পড়ুন: North 24 Pargana: জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য, পুলিশের টহলদারি চলাকালীন মজুত বোমা বিস্ফোরণ

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের চিত্তোরে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এসি বগিতে আগুন লাগল। কলকাতা আসার পথে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের বগিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশের কুপ্পাম স্টেশনে থামানো হয় ট্রেনটিকে। বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসের এস-৯ এসি বগিতে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে ট্রেনের বাইরে বেরিয়ে আসেন যাত্রীরা। হতাহতের কোনও খবর মেলেনি। নিয়ন্ত্রণে আনা হয়েছে আগুন।                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget