এক্সপ্লোর

North 24 Pargana: জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য, পুলিশের টহলদারি চলাকালীন মজুত বোমা বিস্ফোরণ

একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সেনা কর্মীর আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের জগদ্দলে দুষ্কৃতী দৌরাত্ম্য। রাতে বোমাবাজি, দিনে পুলিশের টহলদারি চলাকালীন মজুত বোমা বিস্ফোরণ। বিয়েবাড়িতে মাইক বাজানো নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় ৪ জন আহত। একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সেনা কর্মীর আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দু’ পক্ষের মধ্যে শুরু হয় মারপিট।

এর মধ্যেই দুষ্কৃতীরা পরপর ২টি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে জখম হন ৪ জন। ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এরপর আজ সকালে পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। দুটি বাড়ির মাঝে সংকীর্ণ গলি থেকে উদ্ধার হয় ২টি কৌটো বোমা। পাশাপাশি,  শ্যামনগরের কাউগাছিতেও বোমাতঙ্ক। পরিত্যক্ত বাড়ির মধ্যে বোমার সুতলি জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বাসুদেবপুর থানার পুলিশ।

বিয়েবাড়িতে মাইক বাজানো নিয়ে আপত্তি। সেই নিয়ে বিবাদ গড়াল বোমাবাজিতে। পুশিলের টহল দেওয়ার সময়ও ফাটল বোমা। রাত থেকে দিন, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ড। উদ্ধার হল তাজা বোমাও। চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বাতাসে বারুদের গন্ধ। অবাধ দুষ্কৃতী দৌরাত্ম্য! ভাটপাড়ায় ফিরল সেই চেনা আতঙ্ক! রাতে বিয়েবাড়িতে বোমাবাজি। সকালে বোমা উদ্ধার। পুলিশের টহলের সময়েও জোরাল বিস্ফোরণ! এই হচ্ছে ভাটপাড়ার ভয়াবহ ছবি! শনিবার রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এক সেনাকর্মীর আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। তারস্বরে বাজছিল মাইক। স্থানীয় সূত্রে খবর, রাত সাড়ে ১২টা নাগাদ মাইক বাজানো নিয়ে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন। তা নিয়েই সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। হঠাৎ বিয়েবাড়ি লক্ষ্য করে পর পর বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় ৪ জন আহত হন। হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর পুলিশ ও RAF যখন এলাকায় টহল দিচ্ছে তখনই হঠাৎ কান ফাটানো শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া! ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে শুরু হয় চিরুণি তল্লাশি কিছুক্ষণ পরে ২ বাড়ির মাঝখান থেকে উদ্ধার হয় কৌটো বোমা। 

বোমা-বারুদের দাপট ভাটপাড়ায়। কেন অবাধ দুষ্কৃতীরাজ? কী ভূমিকা পুলিশের? তবে ভাটপাড়াই শুধু নয়! এদিন উত্তর ২৪ পরগনা আমডাঙা ও শ্যামনগরের কাউগাছিতেও উদ্ধার হয় তাজা বোমা! পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের দাপট দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনায়। রক্ত ঝরছে। প্রাণ যাচ্ছে। সন্ত্রস্ত সাধারণ মানুষ। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, সারা বছরই বোমা বন্দুক মজুত করে রাখা হয়, এলাকা দখলের জন্য। পঞ্চায়েত-মাছের ভেরি লুঠ করার জন্য, ধর্মীয় অনুষ্ঠান নিয়ন্ত্রণের জন্য, সাধারণ মানুষ যাতে ভয়ে থাকে...বুড়িমা চকোলেট বোমা পাওয়া যায় না, কিন্তু পিসিমার বোমে ভরে গেছে। 

ভাটপাড়ায় ফের বোমা-বারুদের দাপট। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন বিরোধীদের। পুলিশে আস্থা তৃণমূলের। পুলিশি টহল চলছে। তাও দিন নেই, রাত নেই লাগাতার বোমাবাজি হচ্ছে ভাটপাড়ায়। ভয়ে কাঁটা হয়ে আছেন সাধারণ মানুষ। এই সন্ত্রাসের পরিবেশ আর কতদিন? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget