এক্সপ্লোর

Howrah: ট্যাব কেনার টাকা দেয়নি স্কুল, গেটে তালা ঝুলিয়ে দিল ছাত্ররা

সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া জগতবল্লভপুরে। পরে পুলিশের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিলে অবরোধ ওঠে।

সুনীত হালদার, হাওড়া:  ট্যাব কেনার টাকা হাতে না পাওয়ার প্রতিবাদে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল ছাত্ররা। তারা রাস্তা অবরোধেও শামিল হয়। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া জগতবল্লভপুরে। পরে পুলিশের হস্তক্ষেপে স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিলে অবরোধ ওঠে।

সোমবার দুপুরে জগৎবল্লভপুরের বড়গাছিয়া ইউনিয়ন প্রিয়নাথ পাঠশালার গেটে বিক্ষোভ দেখায় ছাত্ররা। ছাত্ররা জানিয়েছে তাঁরা গত বছর  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তারা স্কুলে ট্যাবের টাকার জন্য আবেদন করে। কিন্তু দেড় বছর কেটে গেলেও ৪৫ জন ছাত্র এখনো পর্যন্ত হাতে টাকা পায়নি। এরই প্রতিবাদে ওই সব ছাত্ররা সোমবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। 

এর পাশাপাশি রাস্তায় বেঞ্চ পেতে স্কুলের সামনে  প্রায় ঘন্টাখানেক হাওড়া আমতা রোড অবরোধ করে। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পুলিশকর্মীরা বিক্ষোভকারী ছাত্রদের বোঝালে তারা অবরোধ তুলে নেয়। স্কুলের প্রধান শিক্ষক নান্দীক মুখোপাধ্যায় বলেন গতবছরের ৪৫ জন ছাত্রের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্কুলে তাঁদের নামে চেক আসার কথা থাকলেও এখনো পর্যন্ত তা আসেনি। তবে তিনি এ ব্যাপারে জেলা শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবেন যাতে ছাত্ররা তাদের পাওনা টাকা পেয়ে যায়।

আরও পড়ুন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণীর দেহ উদ্ধার নামখানায়, এলাকায় চাঞ্চল্য

এদিকে, কলকাতার যোগমায়া দেবী কলেজ ছাত্রীদের বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ফার্স ইয়ারে ভর্তি হতে এসে সমস্যায় পড়েন তাঁরা। কিন্তু, কলেজের তরফে মেসেজ আসা সত্ত্বেও ভর্তি হতে না পারায় কলেজের ভিতরে গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। জানা যাচ্ছে, তাঁদের রেজিস্টার্ড নম্বরে মেসেজ গিয়েছিল। বলা হয়েছিল, ভর্তির জন্য তাঁরা সিলেক্ট হয়েছেন। কিন্তু, যখন তাঁরা ভর্তি হওয়ার চেষ্টা করেন দেখতে পান, মোবাইলে আসা এসএমএসে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে না।

এবিষয়ে আন্দোলনরত এক ছাত্রী বলেন, এই মেসেজটা থেকে যখন ওয়েবসাইটে পে করার জন্য যাচ্ছি তখন লেখা উঠছে, সিট নট অ্যাভেলেবেল। প্রথম মেধাতালিকার পরে যদি আসন না থাকে তাহলে এসএমএস আসার  অর্থ কী ? এভাবে আশা ভেঙে দিচ্ছে কেন ? এটা একটা স্ট্যান্ডার্ড কলেজ। কিন্তু, এটা কেন হল বুঝলাম না। আমরা জবাব চাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel Conflict : 'বারণ শোনেনি..', ইরানকে আরও বড় হুঁশিয়ারি ট্রাম্পের !
'বারণ শোনেনি..', ইরানকে আরও বড় হুঁশিয়ারি ট্রাম্পের !
WB News Live: ইরানের মিসাইল নেটওয়ার্ক ধ্বংস করা হবে, প্রয়োজনে সেনা পাঠাব, হুঙ্কার ট্রাম্পের
ইরানের মিসাইল নেটওয়ার্ক ধ্বংস করা হবে, প্রয়োজনে সেনা পাঠাব, হুঙ্কার ট্রাম্পের
Iran Israel Conflict: এবার খামেনেইর স্ত্রীরও মৃত্যু ! দাবি ইরানীয় সংবাদ মাধ্যমের
এবার খামেনেইর স্ত্রীরও মৃত্যু ! দাবি ইরানীয় সংবাদ মাধ্যমের
Amit Shah:
"তৃণমূলকে ভোট দেওয়ার মতো ভুল করলে, ভাইপোর শাসন হবে, মমতার নয়", তাৎপর্যপূর্ণ মন্তব্য অমিত শাহর

ভিডিও

Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর
IND VS WI: সপ্তাহান্তে ইডেনে 'কোয়ার্টার ফাইনাল',ভারত না ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল?
Cost Conference: ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিল অফ কস্ট অ্যাকাউন্টেন্টের বিশেষ আয়োজন

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Abhishek Banerjee: 'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
'কমিশনের উপর ভরসা নেই সুপ্রিম কোর্টের', 'বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে', বিস্ফোরক অভিষেক!
Ayatollah Ali Khamenei: ‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
‘ন্যায়বিচার আদায় করে আনব’, আয়াতোল্লার মৃত্যুতে ঘোষণা ইরানের, জানাল, মাথা নোয়ানোর প্রশ্নই নেই
West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
Embed widget