এক্সপ্লোর

Weather Update: হাঁটু সমান জল, রাস্তাঘাট থৈ থৈ করছে, টানা বৃষ্টিতে হাওড়ায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন

Howrah News: রাস্তাঘাট জল থৈ থৈ করছে। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। টিকিয়াপাড়া, সালকিয়া, ঘুসুড়ি, বেলগাছিয়া ও শিবপুর এলাকার বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে।

সুনীত হালদার, হাওড়া: সকাল থেকেই আকাশের মুখ ভার। হাওড়ায় (Howrah) শহর জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগ। গতকাল সন্ধ্যের পর থেকে ঝড়ো হওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। শুক্রবার ভোর থেকে দফায় দফায় প্রবল বৃষ্টির জেরে হাওড়া শহর এলাকার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে পুরোপুরি। বিশেষত নীচু যেসব এলাকা আছে সেখানে কোথাও গোড়ালি সমান আবার কোথাও হাঁটু সময় জল দাঁড়িয়ে যায়। রাস্তাঘাট জল থৈ থৈ করছে। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। টিকিয়াপাড়া, সালকিয়া, ঘুসুড়ি, বেলগাছিয়া ও শিবপুর এলাকার বেশ কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। হাওড়া পুরসভার দায়িত্বে থাকা রাজ্যের নগর উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই জানান রাস্তায় জল জমে আছে। তারা পাম্প চালিয়ে জল দ্রুত নামানোর চেষ্টা করছেন। এর পাশাপাশি তিনি আরও বলেন, কেএমডিএ র পক্ষ থেকে একটি নির্দেশ জারি হয়েছে। দু একদিনের মধ্যে শুরু হবে খাল সংস্কারের কাজ। যাতে জমে থাকা জল দ্রুত নেমে যায়।

ইতিমধ্য়েই IMD-র তরফে জানানো হয়েছে যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তার জন্য তুমুল তৎপর  কলকাতা পুরসভায়। সূত্রের খবর, ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। ভোর থেকে চলছে  মনিটারিং। আবহাওয়া দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা ( KMC ) । কলকাতার একাধিক রাস্তায় স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে সাকশন মেশিন। বেশি জল জমলে তা নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থাও করা হয়েছে। আপাতত গোটা বিষয়টাই মনিটরিং করছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, সেন্ট্রাল অ্যাভিনিউ-এর একাধিক অংশে জল জমে আছে। আমহার্স্ট স্ট্রিটে জল দাঁড়িয়েছে। জল জমেছে মানিকতলা, পাতিপুকুরের আন্ডার পাসেও। জল জমেছে দক্ষিণ কলকাতার বেশ কিছু জায়গায়। এই পরিস্থিতিতে দ্রুত জনজীবন স্বাভাবিক করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বৃষ্টির জন্য় উত্তরবঙ্গেও বিপর্যস্ত জনজীবন। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget