এক্সপ্লোর

Howrah News: পারিবারিক বিবাদের জেরে খুন একই পরিবারের ৪ জন, গ্রেফতার গৃহবধূ

অভিযোগ, তার জেরে দেবরাজ ও তাঁর স্ত্রী পল্লবী ধারাল অস্ত্র দিয়ে মা মাধবী, ছোট ভাই দেবাশিস, তাঁর স্ত্রী রেখা ও দেবাশিস-রেখার ১৩ বছরের মেয়ে তিয়াসাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন।

সুনীত হালদার, পার্থপ্রতিম ঘোষ, হাওড়া: পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি, ভাসুর, জা ও ভাসুরের কিশোরী কন্যাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল গৃহবধূর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে গ্রেফতার ছোট ভাইয়ের স্ত্রী পল্লবী ঘোষ। পলাতক তাঁর স্বামী দেবরাজ। 

পুলিশের দাবি, জেরায় পল্লবী জানিয়েছেন, গতকাল রাতে শৌচাগারে কল খুলে রাখা নিয়ে জা রেখা ও ভাসুর দেবাশিসের সঙ্গে অশান্তি শুরু হয়। নিজের ৭ বছরের ছেলেকে দোতলার ঘরে বন্ধ করে কাটারি নিয়ে নীচে নেমে জা-ভাসুরকে কোপাতে শুরু করেন পল্লবী। বাধা দিলে শাশুড়ি মাধবী ও জায়ের মেয়ে ১৩ বছরের তিয়াসাকে এলোপাথাড়ি কোপান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। বাঁচাতে গিয়ে জখম হন এক আত্মীয়। শুধুই পারিবারিক বিবাদ? নাকি সম্পত্তি বা অন্য কোনও আক্রোশে খুন? খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জেরায় পল্লবীর দাবি, তাঁর স্বামী বাড়ি ছিলেন না। একাই খুন করেছেন ৪ জনকে। রেগে গেলে যা ইচ্ছে তাই করতে পারি। এমনকি নিজেকেও মারতে পারি, পুলিশের কাছে দাবি পল্লবীর। ধৃত মহিলার আচরণ স্বাভাবিক নয় বলে জানিয়েছে পুলিশ। 

কিন্তু কী করে ঘটে গেল নৃশংস এই ঘটনা? ধৃতকে জেরা করে পুলিশের দাবি, বুধবার রাত ১০.১৫ নাগাদ বাড়ির শৌচাগারে কল থেকে জল পড়া নিয়ে ছোট বউ পল্লবীর সঙ্গে ভাসুর দেবাশিস ঘোষ ও জা রেখা ঘোষের বিবাদ বাধে। এর মিনিট পনেরো পরেই, বাড়ির দোতলার ঘরে নিজের ৭ বছরের সন্তানকে বাইরে থেকে আটকে দেন পল্লবী। 

পুলিশের দাবি, এরপরই একটি কাটারি নিয়ে একতলায় চলে আসেন পল্লবী। প্রথমে ঝাপিয়ে পড়েন ভাসুর ও জা-র ওপর। এলোপাথাড়ি কোপাতে থাকেন দু’জনকে। এই দৃশ্য দেখে ছুটে আসে দেবাশিস-রেখার ১৩ বছরের মেয়ে। কিন্তু পল্লবীর থেকে রেহাই মেলেনি! এমনকি শাশুড়ি বাঁচাতে এলে তাঁকেও এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়!

এরপর পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক বাড়ির ছোট ছেলে ও ধৃত পল্লবীর স্বামী দেবরাজ ঘোষ। পুলিশের দাবি, জেরায় পল্লবী জানিয়েছেন, তিনি একাই চারজনকে খুন করেছেন। ঘটনার সময় স্বামী বাড়িতে ছিলেন না। তবে তাঁর দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা, না নেপথ্যে কোনও পারিবারিক বিবাদ রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- জলের ট্যাঙ্কে ফেলে শিশুকে খুন! গ্রেফতার মৃত একরত্তির জেঠিমা

 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget