এক্সপ্লোর

Howrah: জলের ট্যাঙ্কে ফেলে শিশুকে খুন! গ্রেফতার মৃত একরত্তির জেঠিমা

Howrah Tikiapara Death News: নৃশংস এই ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ায়। শনিবার সকালে ফ্ল্যাটের আবাসিকরা দেখেন, ট্যাঙ্ক থেকে লাল রঙের জল আসছে।

সুনীত হালদার, হাওড়া: বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার নিখোঁজ সদ্যোজাতর দেহ। ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার (Howrah) টিকিয়াপাড়ায় (Tikiapara) উত্তেজনা। অভিযোগ, বৃহস্পতিবার বাড়িতে ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই খোঁজ মিলছিল না সদ্যোজাতর (New Born)। জলের ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধার হয়। হাওড়ার টিকিয়াপাড়ায় জলের ট্যাঙ্কে ফেলে শিশুকে খুনের অভিযোগে তার জেঠিমাকে গ্রেফতার করল পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে স্পষ্ট  হয়, শিশুকে আবাসনের বাইরে আনা হয়নি। এরপর বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় জেঠিমাকে।  

কী ঘটেছিল? 

মাত্র চারদিন আগে পৃথিবার আলো দেখেছিল। শনিবার সেই একরত্তির নিথর দেহ উদ্ধার হল আবাসনের জলের ট্যাঙ্ক থেকে। অভিযোগ, ঘুমন্ত মায়ের কোলের কাছ থেকে সদ্যোজাতকে নিয়ে গিয়ে জলের ট্যাঙ্কে ফেলে খুন করা হয়েছে। পুত্রসন্তান হওয়ায় পারিবারিক ঈর্ষার কারণেই এই ঘটনা বলে অভিযোগ। 

আরও পড়ুন, হাত ফুঁড়ে বেরিয়ে যায় গুলি, অ্যাসিস্ট্যান্ট কমাডান্টের ক্ষতিগ্রস্ত মাংসপেশিতে চলছে চিকিৎসা

কী অভিযোগ? 

নৃশংস এই ঘটনা ঘটেছে হাওড়ার টিকিয়াপাড়ায়। ত্রিনাথ পোড়েল লেনের বাসিন্দা, গৃহবধূ শামা পারভিন গত সোমবার হাওড়া জেলা হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন। বুধবার সদ্যোজাতকে নিয়ে মা হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। বৃহস্পতিবার সকালে মা নিজের ফ্ল্যাটে কোলের কাছে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি ঘুম ভেঙে দেখেন, কোলের পাশে সন্তান নেই। 

এরপর চারদিকে খোঁজাখুঁজি করেও শিশুর সন্ধান মেলেনি। হাওড়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। পুলিশ আবাসনের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে। কিন্তু সূত্রের খবর, তাতে কোনও হদিশ মেলেনি। শনিবার সকালে ফ্ল্যাটের আবাসিকরা দেখেন, ট্যাঙ্ক থেকে লাল রঙের জল আসছে। সেইসঙ্গে দুর্গন্ধ। তারপর জলের ট্যাঙ্কের ঢাকনা খুলে দেখা যায়, জলে মৃত অবস্থায় পড়ে রয়েছে সদ্যোজাত। 

এক প্রতিবেশীর দাবি, "খুন ঘরের লোক করেছে। পারিবারিক হিংসা। জেঠির মেয়ে রয়েছে, আর শামার ছেলে হয়েছে। তাই হিংসে করেই মেরেছে।" ওই ফ্ল্যাটে শামা পারভিনের ভাসুরের পরিবারও থাকে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, পারিবারিক বিবাদ ও হিংসের কারণে শিশুকে জলের ট্যাঙ্কে ফেলে খুন করা হয়ে থাকতে পারে। মৃত শিশুর জেঠিমা ও এক প্রতিবেশীকে আটক করেছে হাওড়া থানা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget