এক্সপ্লোর

Howrah Accident News : হাওড়ায় সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা ! চরম বিপদে ২০ জন বাসযাত্রী

Accident News : শ্রীরামপুরে বাস দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলার জন্য। তার পিছনে ছিল দীঘা থেকে হাওড়াগামী একটি বাস। তারপরই ভয়াবহ পরিণতি

সুনীত হালদার, কলকাতা : সোমবার সাত সকালেই ভয়াবহ অভিজ্ঞতা হল বাসযাত্রীদের। সকাল ৮ টার সময় হাওড়ার উলুবেড়িয়ায় ঘটে গেল সাঙ্ঘাতিক ঘটনা। উলুবেড়িয়ার কুলগাছিয়া শ্রীরামপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে বাসের সংঘর্ষ ডেকে আনল ভয়ঙ্কর পরিণতি।       

সকাল ৮ টা নাগাদ, একটি বাসের পিছন থেকে ধাক্কা মারে আরও একটি বাস। প্রবল ধাক্কায় সামনের বাসটিতে আহত হন প্রায় ২০ জন বাস যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন সকালে নন্দীগ্রাম - বারাসাত রুটের একটি বেসরকারি বাস আচমকা, শ্রীরামপুরে দাঁড়িয়ে পড়ে যাত্রী তোলার জন্য। তার পিছনে ছিল দীঘা থেকে হাওড়াগামী একটি বাস। সামনের বাসটি হঠাৎ দাঁড়িয়ে পড়ায় ঘটে বিপত্তি।  নিয়ন্ত্রণ হারিয়ে দীঘা - হাওড়া রুটের বাসটি সামনের বাসটিকে ধাক্কা মারে।                

দুইটি বাসের সব মিলিয়ে প্রায় ১০০ জন যাত্রী ছিল। ধাক্কা মারা গাড়িটির চালক পলাতক। দুটি বাসকেই আটক করেছে পুলিশ।  আহতদের উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।        

হাওড়ায় আরও বড় দুর্ঘটনা                    

অন্যদিকে তার আগের রাতে হাওড়াতেই ঘটে গিয়েছে আরও একটি দুর্ঘটনা। হাওড়ার কদমতলায় সরকারি আবাসনের সামনে এক তৃণমূল কর্মীর বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা পথচারীর। অভিযুক্ত বাইক আরোহীর নাম অরুণাভ দত্ত। তাঁকে আটক করেছে ব্যাঁটরা থানার পুলিশ। অরুণাভর সঙ্গী হাওড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অভিজিৎ মণ্ডল পলাতক।  স্থানীয়দের অভিযোগ, দু’জন বাইকআরোহীই মত্ত অবস্থায় ছিলেন। পুলিশই যুব তৃণমূল নেতাকে পালানোর সুযোগ করে দিয়েছে।

মৃতের নাম অর্চনা দত্ত। বছর ৫৭-র প্রৌঢ়া কদমতলার সরকারি আবাসনে থাকতেন। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ মুদিখানা থেকে ফেরার সময় তাঁকে ধাক্কা মারে বাইকটি। প্রৌঢ়ার মাথায় চোট লাগে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বাইক নিয়ে পালাতে গিয়ে নর্দমায় পড়ে যান দুই বাইক আরোহী। স্থানীয়রাই তাঁদের ধরে ফেলেন। তবে পরে পালিয়ে যান যুব তৃণমূল সভাপতি।             

আরও পড়ুন : ফের গঙ্গার নীচে তৈরি হতে চলেছে আরও একটি টানেল! কোন পথে সহজ হবে যাতায়াত?

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget