এক্সপ্লোর

Howrah News: সলপে পান সুপারি বোঝাই লরি উল্টে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, আহত ৭

Howrah Tragic Accident: তখনও ভোরের নিস্তব্ধতা চারিদিকে। আচমকাই বিকট শব্দ।মেচেদা থেকে ব্যারাকপুরে যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় লরিটি।

সুনীত হালদার, হাওড়া: চাকা ফেটে যাওয়ায় ডোমজুড়ের সলপে উল্টে গেল পান সুপারি বোঝাই লরি (Tragic Accident)। দুর্ঘটনায় মৃত ১, আহত ৭। সকাল পৌনে ছটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মেচেদা থেকে ব্যারাকপুরে যাওয়ার পথে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় লরিটি। দুর্ঘটনার পর ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল খানিকক্ষণের জন্য ব্যাহত হয়েছে বলে জানা গিয়েছে।

তখনও ভোরের নিস্তব্ধতা চারিদিকে। আচমকাই বিকট শব্দ। পুলিশ সূত্রে খবর, মেছেদা থেকে পান সুপারি বোঝাই ছোট লরি কলকাতার শ্যামবাজার এবং উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে যাওয়ার পথে ফ্লাইওভারের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে উল্টে যায়। খবর পেতেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের  পাশাপাশি ডোমজুড় থানার পুলিশ ছুটে আসে। আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই একজনের মৃত্যু হয়। জখম সাতজন এখনও চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গেছে, লরির একটি চাকা চলন্ত অবস্থায় ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ লরিটিকে রাস্তা থেকে সরালে ফের যান চলাচল শুরু হয়।

প্রসঙ্গত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। সম্প্রতি ভরা উৎসবের মরশুমেই প্রকাশ্য এসছিল আরও এক মর্মান্তিক খবর। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছিল (Tragic Accident)। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে ছিল জাতীয় সড়ক। জানা গিয়েছিল, কাঁথির মেছেদা বাইপাসের  রেল রাস্তা ক্রসিংয়ের কাছে, NH ১১৬ এর বির ওপরে, হোন্ডা আই টেন গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লেগেছিল।  আইটেম গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়ই বিপরীত দিক থেকে আসা বাসটি মেছেদা বাইপাসের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু ঘটেছিল।

আরও পড়ুন, 'রেলের জন্য কী করেছেন মমতা?', কটাক্ষ দিলীপ ঘোষের

পুজো শুরু আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এই জেলাতেই। টায়ার পাংচার হয়ে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল দিঘা-কলকাতা এসি বাস (Bus Accident)। আহত হয়েছিলেন ১০ থেকে ১২ জন বাস যাত্রী। যার রেশ এখনও কাটেনি। পাশাপাশি সম্প্রতি দীঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মেরেছিল। ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি প্রচণ্ড গতিতে থাকা পিক আপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে যাওয়া বেসরকারি বাসে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান। আর এরপরেই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হতে হয়।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget