এক্সপ্লোর

Howrah: জীবনবিমার টাকা হাতাতেই খুনের ছক? তদন্তে মোড় ঘোরানো তথ্য

Howrah Murder Update: স্ত্রীকে খুন করেননি, দাবি নিহত রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমার

পার্থপ্রতিম ঘোষ ও সুনীত হালদার, হাওড়া: বাগনানে জাতীয় সড়কের উপর বুধবার ভোরে খুন হন ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী। খুনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, প্রাথমিকভাবে অনুমান, শোয়া অবস্থায় গুলি করা হয় রিয়াকে। প্রকাশের গাড়িতে পাওয়া গিয়েছে তোশক, বালিশ, কম্বল। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি পরিকল্পনামাফিক বিছানাপত্র রাখা হয়েছিল গাড়িতে? দেহ লোপাটের কোনও পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রকাশের দাবি:
নিহত অভিনেত্রী রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমার বলেছেন, '২ বছরের মেয়ে রয়েছে আমার, স্ত্রীকে খুন করিনি'। নিজেকে নির্দোষ বলে দাবি করলেও প্রকাশ স্বীকার করেছেন যে তাঁদের দাম্পত্য সম্পর্কে সমস্যা চলছিল। সূত্রের খবর, পুলিশি জেরায় প্রকাশ জানিয়েছেন, তাঁর মা-বাবার সঙ্গে থাকতেন প্রথম পক্ষের স্ত্রী। দ্বিতীয় স্ত্রী রিয়া থাকতেন ফ্ল্যাটে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে প্রকাশের যোগাযোগ রাখা পছন্দ করতেন না রিয়া, এমনটাই খবর সূত্রের। রিয়ার লাইফ স্টাইল নিয়ে আপত্তি ছিল প্রকাশের।

অভিনেত্রীর বাপের বাড়ির করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল প্রকাশকে। প্রকাশের প্রথম পক্ষের স্ত্রী ও আরও দুই আত্মীয়ের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে রিয়ার পরিবার। 

আর্থিক যোগ:
তদন্তে উঠে এসেছে আর্থিক দিকও। সূত্রের খবর, পুলিশ জানতে পেরেছে, বাজারে ৩০-৪০ লক্ষ টাকা দেনা রয়েছে প্রকাশের। রিয়ার নামে মোটা অঙ্কের জীবনবিমার টাকা হাতাতেই কি খুনের ছক? উঠে আসছে এমন প্রশ্নও। 

ফরেন্সিক পরীক্ষা:
বাগনানে খুন হওয়া ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর দেহের ফরেন্সিক পরীক্ষা হবে। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল। তার আগে, আজ ঘটনাস্থলে গিয়ে এলাকা পরীক্ষা করে ফরেন্সিক। বাগনান থানায় রাখা প্রকাশ কুমারের গাড়িরও ফরেন্সিক পরীক্ষা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায়, রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। সেখানে গান পাউডার লেগে আছে কি না, তা খতিয়ে দেখা হবে। খুনের আগে ধস্তাধস্তি হলে, রিয়ার নখে তার কোনও চিহ্ন রয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ফরেন্সিক দল। গতকাল রিয়ার স্বামী প্রকাশ কুমারের ডানহাতের GSR অর্থাৎ গান শট রেসিডিউ সংগ্রহ করা হয়। প্রকাশই গুলি চালিয়েছিলেন কি না, তা জানতেই এই পরীক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন: হঠাৎ হৃদরোগ, আকস্মিক প্রয়াণ রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার

সেরা শিরোনাম

Dengue Update: চোখ রাঙাচ্ছে ডেঙ্গির ২ প্রজাতি! আক্রান্তের নিরিখে প্রথমেই মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানেই কলকাতা
চোখ রাঙাচ্ছে ডেঙ্গির ২ প্রজাতি! আক্রান্তের নিরিখে প্রথমেই মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানেই কলকাতা
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
কোয়েলকে প্রার্থী করার সমালোচনায় তথাগত, 'ব্যক্তিগত মত,' বললেন বিজেপির মুখপাত্র
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...

ভিডিও

Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।
Kunal Ghosh:
Humayun Kabir:
Ashim Sarkar: অন্নপূর্ণা যোজনা নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা বিজেপি বিধায়ক অসীম সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget