এক্সপ্লোর

Howrah: টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার অস্ত্র পাচারকারী !

Dacoity : মদ দোকানের মালিকের মাথায় রিভালভারের বাঁট দিয়ে আঘাত করে ১১ লক্ষ টাকা ডাকাতি করে একদল দুষ্কৃতী

সুনীত হালদার, টিকিয়াপাড়া : আগ্নেয়াস্ত্র (Firearms) ও গুলি-সহ এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুরজ রায় ওরফে রাজা। বাড়ি মুর্শিদাবাদ জেলার লালবাগ এলাকায়। ধৃতের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল এবং ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে টিকিয়াপাড়া (Tikiapara) স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে ব্যাঁটরা থানার পুলিশ। 

গত ১৯  জুন হাওড়ার বামুনগাছিতে বেণারস রোডে এক মদ দোকানের মালিকের মাথায় রিভালভারের বাঁট দিয়ে আঘাত করে ১১ লক্ষ টাকা ডাকাতি করে একদল দুষ্কৃতী। ওই ঘটনার তদন্তে নেমে ব্যাঁটরা থানার পুলিশ গ্রেফতার করে পাঁচ জনকে। ৫ জন অভিযুক্তের মধ্যে পার্থ দাস ওরফে রনি নামে এক যুবককে গতকাল গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে সময় জানা যায়, ডাকাতির ঘটনায় ব্যবহৃত অস্ত্রের জন্য তারা যোগাযোগ করেছিল মুর্শিদাবাদে সুরজের সঙ্গে। সুরজের থেকে তারা আগ্নেয়াস্ত্র কিনেছিল। অপারেশন শেষে লুঠের ২ লক্ষ টাকা ফের অস্ত্র কেনার জন্য বরাত দিয়েছিল। 

মঙ্গলবার সকালে সুরজ ওই অস্ত্র টিকিয়াপাড়া এলাকায় গোপনে রনিকে হস্তান্তর করবে বলে ঠিক হয়। খবর পেয়ে  ব্যাঁটরা থানার পুলিশ ফাঁদ পাতে। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ভোরবেলা থেকে নজর রাখছিলেন গোটা এলাকায়। অবশেষে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে সুরজ সেখানে এলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার কাছ থেকে পুলিশ ২টি ৭ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি  সিক্সার পিস্তল এবং ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শুরু করা হয়েছে। এর পেছনে বড় ধরনের আন্তঃরাজ্য চক্র রয়েছে বলে ধারণা তদন্তকারীদের ।

গত জুলাই মাসে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় (Firearms Recovery) বসিরহাটের (Basirhat) মাটিয়া বাজার থেকে। সঙ্গে গ্রেফতার করা হয় এক যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মোমিন মণ্ডল। 

গভীর রাতে পুলিশ মাটিয়া বাজার এলাকা থেকে মোমিন মণ্ডলকে গ্রেফতার করে। ধৃত যুবকের বাড়ি বসিরহাট থানার গোঠরা এলাকায় বলে জানা যায়। ঠিক কী উদ্দেশ্যে মাটিয়ে বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র  নিয়ে ঘোরাফেরা মোমিনের? সঙ্গে আর কেউ ছিল কি? কোথা থেকে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র পেল সে? কে দিয়েছিল? জানতে তদন্ত শুরু করে পুলিশ। 

এ রাজ্যে আগ্নেয়াস্ত্র উদ্ধার নতুন কোনও ঘটনা নয়। পঞ্চায়েত ভোটের মুখে এই ধরনের ঘটনার কথা কম-বেশি প্রায়ই উঠে আসছিল। এর আগে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এক বিজেপি নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার হয়। ঘটনার সূত্রপাত ভাইয়ে-ভাইয়ে সম্পত্তি সংক্রান্ত অশান্তি ঘিরে। সেই তদন্তে গিয়ে পূর্বস্থলীতে বিজেপি নেতার বাড়ি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়। ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা উদ্ধার করেছিল নাদনঘাট থানার পুলিশ। বিজেপি নেতার বাড়িতে গেলে তাঁর ভাইরাই অস্ত্র ও বোমা মজুতের কথা জানান বলে পুলিশের দাবি। পারিবারিক বিবাদের ঘটনায় গ্রেফতার করা হয় বিজেপি নেতার ছেলে ও দুই ভাইকে।

সেরা শিরোনাম

Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget