এক্সপ্লোর

Howrah Accident: মাথায় ছিল না হেলমেট, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, হাওড়ায় মর্মান্তিক মৃত্যু পরিবারের

স্থানীয় সূত্রে খবর, বাইকে চড়ে জয়পুরে মেলায় গেছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ১৭ বছরের দুই কিশোর।

সুনীত হালদার, হাওড়া: ফের বেপরোয়া গতির বলি তিন জন। হাওড়ার বাগনানে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন এ বছর মাধ্যমিক পাস করে। গতকাল গভীর রাতে আমতা-জয়পুর রোডে তেঁতুলমুড়ি সেতুর কাছে দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে খবর, বাইকে চড়ে জয়পুরে মেলায় গেছিলেন বছর ৩০-এর বিকাশ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন ১৭ বছরের দুই কিশোর। ফেরার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। কারও মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।                                                                                              

শহরের বেপরোয়া গতির বলি 

অন্যদিকে, একই বাইকে ৪ সওয়ারি। ভোরের জয় রাইডে উল্টোডাঙা উড়ালপুলে মৃত্যু হল দুই ভাইয়ের। আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ EM বাইপাসের দিক থেকে হেলমেট ছাড়াই একটি বাইকে যাচ্ছিলেন ৪ জন। বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনগামী লেনে রেলিংয়ে ধাক্কা মারে বাইক। ৪ জনই উড়ালপুলের ওপর ছিটকে পড়েন।

আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ। তিলজলার বাসিন্দা মহম্মদ শোয়েব ও তাঁর ভাই ১৭ বছরের মহম্মদ সোহেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন বাকি ২ তরুণ বেনিয়াপুকুরের বাসিন্দা। হেলমেট ছাড়া বেপরোয়া গতি থেকে শুরু করে এক বাইকে ৪ জন! শহরে যান-শাসন নিয়ে উঠছে প্রশ্ন।

এর আগে কিছুদিন আগে সাতসকালে কলকাতার রেড রোডে গাড়ি দুর্ঘটনা। আহত হন গাড়ির চালক। সকাল ৮টা নাগাদ রেড রোডে পুলিশ মেমোরিয়ালের সামনে দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি রেড রোড ধরে আসছিল। আরেকটি গাড়ি মেয়ো রোডের দিক থেকে এসে ওই গাড়িটিকে ধাক্কা মারে। প্রথম গাড়ির চালক আহত হন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget