এক্সপ্লোর

Howrah News: বিয়ের চারমাসের মাথায় স্ত্রীকে খুন! দেহ পুঁতে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Bagnan Woman Death: অভিযোগ, স্ত্রীর সঙ্গে বচসা চলাকালীন তাঁকে শ্বাসরোধ করে খুন করেন স্বামী। এরপর দেহ পুঁতে দেন খালপাড়ে।

সুনীত হালদার, বাগনান: বিয়ের চারমাসের মাথায় স্ত্রীকে খুন করে (Howrah News) পুঁতে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হাওড়ার বাগনানের রামচন্দ্রপুরের ঘটনা। মাটিতে স্ত্রীর দেহ পোঁতার সময় হাতেনাতে অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে বাগনান থানার পুলিশ স্ত্রী খুনে অভিযুক্ত যুবক আজাদ খানকে গ্রেফতার করে।                                      

চোখে স্বপ্ন ছিল সংসার করার। কিন্তু এর লহমায় তা শেষ হয়ে গেল। নিমেষের মধ্যে শেষ হয়ে গেল প্রাণটা। বিয়ের মাত্র চারমাসের মাথায় স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে। নিহত গৃহবধূর নাম নার্গিস পারভিন। বিবাহ বিচ্ছেদের পর প্রতিবেশী যুবককে বিয়ে করেন বছর ২৪-এর তরুণী। অভিযোগ, বিয়ের পরেই অশান্তি শুরু হয়। গতকাল আরামবাগে বিয়েবাড়িতে যান নার্গিস। স্বামীর ফোন পেয়ে ফিরে আসেন।       

পুঁতে দেওয়ার অভিযোগ: অভিযোগ, স্ত্রীর সঙ্গে বচসা চলাকালীন তাঁকে শ্বাসরোধ করে খুন করেন স্বামী। এরপর দেহ পুঁতে দেন খালপাড়ে। মাটিতে পোঁতার সময় স্থানীয় বাসিন্দারা তা দেখে নেন। অভিযুক্ত স্বামী আজাদ খানকে হাতে নাতে ধরে ফেলেন তাঁরা। খবর দেওয়া হয় বাগনান থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্ত আজাদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে উলুবেরিয়া মহকুমা আদালতে তোলা হবে। 

এর আগে গত জানুয়ারি মাসে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ, খুনের পর মাটিতে পুঁতে দেওয়ার চাঞ্চল্য়কর অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। নিখোঁজ হওয়ার আগে বছর ১৫-র কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই যুবক। তারাই নাবালিকাকে ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ ওঠে। নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির কাছে ধানখেত থেকে উদ্ধার হয় অষ্টম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র দেহ। নাবালিকার মায়ের দাবি, সন্দেহ এড়াতে অভিযুক্তরাও নাবালিকাকে খুঁজতে শুরু করে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে, বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল নামে ২ জনকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করে,নাবালিকাকে খুন করে, দেহ পুঁতে দেওয়া হয় ধান খেতে।

আরও পড়ুন: Maipith Tiger Attack: ডান চোখে গভীর ক্ষত, কেমন আছেন বাঘের হানায় আক্রান্ত বন দফতরের কর্মী?

সেরা শিরোনাম

Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
PM Modi: বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল
Anubrata Mondal: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গহনায় সাজলো অনুব্রতর তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget