এক্সপ্লোর

Maipith Tiger Attack: ডান চোখে গভীর ক্ষত, কেমন আছেন বাঘের হানায় আক্রান্ত বন দফতরের কর্মী?

Kolkata News: রবিবার থেকে বাঘের ভয়ে কাঁপছিল মৈপীঠের নগেনাবাদ এলাকা। সোমবার, এক বনকর্মীর ওপর হামলা চালায় রয়্যাল বেঙ্গল।

ঝিলম করঞ্জাই, কলকাতা: মৈপীঠে বাঘের হানায় জখম বন দফতরের কর্মী গণেশ শ্যামলের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে এখনও তিনি বিপন্মুক্ত নন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ডান চোখে আঘাত গুরুতর। চোখে রক্ত জমাট বেঁধে রয়েছে। দেখতে অসুবিধা হচ্ছে। 

রবিবার থেকে বাঘের ভয়ে কাঁপছিল মৈপীঠের নগেনাবাদ এলাকা। সোমবার, এক বনকর্মীর ওপর হামলা চালায় রয়্যাল বেঙ্গল। লাফ দিয়ে কামড়ে ধরে বনকর্মী গণেশ শ্যামলের মাথা। কার্যত বাঘে-মানুষে লড়াই চলে। অন্য বনকর্মীরা তাঁদের সঙ্গীকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনেন। বর্তমানে SSKM হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর,

  • বন দফতরের কর্মী গণেশ শ্যামলে আগের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছেন। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, বিপন্মুক্ত নন। 
  • ডান চোখে আঘাত গুরুতর। চোখে রক্ত জমাট বেঁধে রয়েছে। চোখে দেখতে অসুবিধা হচ্ছে তার। বাম চোখে দেখতে পাচ্ছেন তিনি।
  • খুব সামান্যই দেখতে পাচ্ছেন তিনি। চিকিৎসকরা অনুমান করছেন ডান চোখের নার্ভে আঘাত গুরুতর।
  • গতকাল চোখের MRI-সহ বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। মাথায় গভীর ক্ষত হওয়ায় প্লাস্টিক সার্জারির কথা ভাবছেন চিকিৎসকরা। মাথায় প্লাস্টিক সার্জারি করার কথা ভাবছেন চিকিৎসকরা।

দু-দিন ধরে কার্যত লোকালয়ে দাপিয়ে বেড়িয়ে, বনকর্মীকে জখম করে হঠাৎ করে ধরা পড়ে মৈপীঠের রয়্যাল বেঙ্গল। রবিবার থেকে বাঘের ভয়ে কাঁপছিল মৈপীঠের নগেনাবাদ এলাকা। সোমবার ওই বনকর্মীর ওপর হামলা চালায় রয়্যাল বেঙ্গল। কার্যত বাঘে-মানুষে লড়াই চলে। অন্য বনকর্মীরা তাঁদের সঙ্গীকে বাঘের মুখ থেকে ছাড়িয়ে আনেন। এরপর, থেকে চাষের খেতে লুকিয়ে ছিল রয়্যাল বেঙ্গল। বাঘ ধরতে পাতা হয় খাঁচা। দেওয়া হয় ছাগলের টোপ। রাত সাড়ে ৩টে নাগাদ ছাগলের টোপে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হয় বাঘ। বাঘের হামলা চোখের সামনে দেখেছেন নগেনাবাদের বাসিন্দা ভীম মণ্ডল। এখনও ভয়ে তটস্থ তিনি। প্রত্যক্ষদর্শী ভীম মণ্ডল জানান, "গাছের তলায় শুয়েছিল বাঘ, আমি তো গাছে উঠে পড়েছি। বন কর্মীরা নামতে বলছিল। নামব কী করে বাঘ তো নীচে শুয়ে। তারপরই ঝাঁপ মারল। ধারেকাছে বড় গাছ না পেয়ে সজনে গাছে উঠে পড়েছিলাম।                               

আরও পড়ুন: Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক, তৃণমূলের রক্তদান শিবির ঘিরে বিতর্ক

সেরা শিরোনাম

Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget