এক্সপ্লোর

Howrah Bill: রাজ্য-রাজ্যপাল, কাকে বিশ্বাস করব! বালি-হাওড়া টানাপড়েনে মন্তব্য অধীরের

Howrah Bill: কুণাল ঘোষ বলেন, “বিজেপি-র হয়ে বিভ্রান্তি এবং জটিলতা তৈরিতে ভূমিকা রয়েছে রাজ্যপালের। অধিকারের বাইরে গিয়ে বিজেপি-র হয়ে এখানে উন্নয়নকে বিঘ্নিত করায় ভূমিকা রয়েছে ওঁর।”

কলকাতা: হাওড়া পুরসভা থেকে বালিকে (Howrah Municipality Amendment Bill) আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয় আগেই। এ বার তা নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠল বাংলায়। রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) নিয়ে শাসক-বিরোধী দু’তরফে দু’রকম দাবি উঠছে। কিন্তু রাজ্যপাল বা রাজ্য সরকার, কাউকেই বিশ্বাস করে উঠতে পারছেন না বলে এ বার জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

রাজ্যপাল বিলে সই করে দিয়েছেন বলে আগেই জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজ্য বিধানসভার প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর দাবি, এমন কোনও বিলেই সই করেননি রাজ্যপাল। তিনি নেজে তাঁকে সে কথা জানিয়েছেন। রাজ্যপাল ধনখড় আবার এ নিয়ে খোলসা করে কিছু বলেননি। বরং জানিয়েছেন বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন।

এমন টানাপড়েনের মধ্যে শনিবার সংবাদমাধ্যমে মুখ খোলেন অধীর। তিনি বলেন, “রাজ্যকে বিশ্বাস করব না রাজ্যপালকে, সমস্যাটাই তো এখানেই। রাজ্য একটা সংস্থা, রাজ্যের নির্বাচিত সরকার। আর রাজ্যপাল সাংবিধানিক প্রধান। উভয়ের কাছেই অনুরোধ, বিশ্বাসযোগ্যতা এবং আসনের মর্যাদা রাখুন। রক্ষা করুন সংবিধানকে।” দু’রকম দাবি নিয়ে প্রশ্ন করলে অধীর বলেন, “ভারতের কোথাও নির্বাচন, উপনির্বাচনে এমন রক্তপাত, সন্ত্রাস হয় না। আসলে ভূ-ভারতে যা হয় না, এখানে তার সবকিছুই হয়।”

আরও পড়ুন: TMC vs BJP in West Bengal: কাঁথিতে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, হাতাহাতি, উত্তেজনা

তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এই পরিস্থিতির জন্য সরাসরি ধনখড়কেই কাঠগড়ায় তুলেছেন। তাঁর বক্তব্য, “বিজেপি-র হয়ে বিভ্রান্তি এবং জটিলতা তৈরিতে ভূমিকা রয়েছে রাজ্যপালের। কী ঘটেছে, যথাযথ সময়েই তা জানাবে রাজ্য। রাজ্যপাল সই করে না থাকলে, অবিলম্বে তা করে দেওয়া উচিত। অধিকারের বাইরে গিয়ে বিজেপি-র হয়ে এখানে উন্নয়নকে বিঘ্নিত করায় ভূমিকা রয়েছে ওঁর।” তবে শুভেন্দুর মতে, রাজ্যপাল সই করে না থাকলে, সে ক্ষেত্রে রাজ্যই ভুল তথ্য দিয়েছে। তাই আদালতের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করা। কান টানলে মাথা আসবেই বলেও নিশ্চিত তিনি।

ক্ষমতায় এসে ২০১৫ সালের জুলাই মাসে বালিকে (Bally) হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত করা হয়।  তাতে বালি পুরসভার ৩৫টি ওয়ার্ডের পুনর্বিন্যাস ঘটিয়ে ১৬-য় নামিয়ে আনা হয়। সেই নিয়ে বালির বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ ছিলই। তার মধ্যেই সম্প্রতি হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার সিদ্ধান্ত নেয় রাজ্য। কিন্তু তা নিয়ে রাজ্য এবং রাজ্যপালের অবস্থান ঘিরে টানাপড়েন শুরু হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

ভিডিও

Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget