এক্সপ্লোর

Howrah News: নিত্যদিন যানজটে নাকাল বাসিন্দারা! উলুবেড়িয়ার সমস্যা কাটাতে বাইপাস

Uluberia News:উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে জেটিঘাটা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার বাইপাস রাস্তার কাজ শুরু করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়।

সুনীত হালদার, হাওড়া: যাতায়াতে আধ ঘণ্টা সময় লাগলে, হাতে আরও বেশি সময় নিয়ে বেরোতে হতো। কখনও আগেভাগে বেরিয়েও সময়ে পৌঁছনো যেত না। কারণ যানজট। উলুবেড়িয়া শহরে নিত্যদিনের যানজটে (Traffic Problem in Uluberia) কার্যত নাজেহাল হয়ে গিয়েছেন বাসিন্দারা। যানজটের সমস্যা নিয়ে বারবার অভিযোগও জানানো হয়েছিল। অবশেষে উলুবেড়িয়া শহরে প্রতিদিনের যানজট কাটাতে উদ্য়োগী হল রাজ্য পূর্ত দফতর।

কোথায় রাস্তা হবে?
সোমবার উলুবেড়িয়ার গঙ্গারামপুর থেকে জেটিঘাটা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার বাইপাস রাস্তার কাজ শুরু করেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়।

যানজটে নাভিশ্বাস:
দীর্ঘদিন যানজটে নাভিশ্বাস উঠেছিল উলুবেড়িয়া (Uluberia News) শহরের বাসিন্দাদের। গত ৭ ফেব্রুয়ারি হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া শহরের বাইপাস রাস্তার শিলান্যাস করেন। আজ শহরের যানজট কমাতে উলুবেড়িয়ার গঙ্গারামপুর মোড় থেকে জেটিঘাটা পর্যন্ত ৩.৬৫ কিলোমিটার দীর্ঘ সেই রাস্তার (bypass road in uluberia) কাজ শুরু করলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়। এই রাস্তা ৭ মিটার চওড়া এবং রাস্তার দু'ধারে আড়াই মিটার করে ফুটপাত তৈরি করা হবে। এছাড়াও দুইটি ৩০ মিটারের সেতু এবং ৮ টি কালভার্ট নির্মাণ করা হবে। এদিন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় বলেন, 'এই বাইপাস তৈরিতে ২ টি ব্রিজ এবং ৮ টি কালভার্ট তৈরি করা হবে।'             

কত খরচ:
রাজ্যের মন্ত্রী জানিয়েছেন এই কাজ করতে মোট খরচ হবে ৩৭ কোটি টাকা।

সব কাজ এক বছরের মধ্যেই শেষ হবে বলে তিনি জানান। এদিন তিনি আরও বলেন, 'এই রাস্তা তৈরিতে কাউকে জমি থেকে উচ্ছেদ করা হয়নি।' মেদিনিপুর ক্যানেলের পাশে বেশ কিছু বাসিন্দা বেআইনিভাবে থাকতেন বলে জানা গিয়েছে। সেই বাসিন্দাদের জন্য 'সবার জন্য ঘর' প্রকল্পে থাকার বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পূর্তমন্ত্রী পুলক রায়।  এর পাশাপাশি অনেক বেআইনি বসবাসকারী স্বেচ্ছায় চলে গিয়েছেন বলে তিনি জানান। এই বাইপাস রাস্তা তৈরির ফলে উলুবেড়িয়া শহরে যানজট অনেকটাই কমে যাবে বলে আশা শহরবাসীর।              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: মঙ্গলে অমঙ্গলের ছায়া কাদের? কারা থাকবেন সাবধান? কী বলছে কালকের রাশিফল?

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget