এক্সপ্লোর

Train Services : হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে বাতিল একাধিক লোকাল ট্রেন, 'কোপ' আর কোন শাখায় ?

Passengers to face Problem : চরম দুর্ভোগে যাত্রীরা

কমলকৃষ্ণ দে, বর্ধমান : ফের একবার সমস্যায় বর্ধমান-হাওড়া লোকাল ট্রেনের (Local Train) যাত্রীরা। 'কোপ' পড়তে চলেছে অন্যান্য রুটেও। পুরনো রেলওয়ে রোড ওভারব্রিজ ভাঙা-সহ বর্ধমান স্টেশনে পরিকাঠামগত কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লগ নিয়েছে রেল। এই কাজের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে (Chord and Main Line) পাঁচ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দু'দিনের জন্য যাত্রাপথ সংক্ষিপ্ত করে কর্জনা পর্যন্ত করা হয়েছে বর্ধমান-কাটোয়া শাখায়। ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে আসানসোল ও রামপুরহাট রুটের বেশ কিছু ট্রেন। এছাড়াও বাতিল করা হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন ও বেশ কিছু এক্সপ্রেসের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যার জেরে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। 

ট্রেন-বাতিল-

রেল সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত হাওড়া- বর্ধমান রুটের কর্ড ও মেন লাইনের পাঁচ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আসানসোল-বর্ধমান একাধিক প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। একইভাবে রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান-হাওড়া প্যাসেঞ্জার ও হাওড়া-বর্ধমান মেমু ট্রেন বাতিল করা হয়েছে। ৪ ফেব্রুয়ারিও বর্ধমান-হাওড়া কর্ড ও মেন লাইনে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে। আপ হাওড়া-মোকামা এক্সপ্রেস ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল রয়েছে। হাওড়া-সিউড়ি হুল এক্সপ্রেস ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল। হাওড়া-বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল। হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল, হাওড়া- জামালপুর কবিগুরু এক্সপ্রেস ৩১ তারিখ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল। শিয়ালদা-রামপুরহাট মা তারা এক্সপ্রেস ৩১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত বাতিল থাকবে। শিয়ালদা- গোড্ডা প্যাসেঞ্জার ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল। ডাউনেরও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। 

৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না ডাউন মোকামা-হাওড়া এক্সপ্রেস, ৩১ থেকে ৪ তারিখ পর্যন্ত চলবে না রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস এবং বোলপুর-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস। ডাউন জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস ১ ফেব্রুয়ারি-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। ডাউন রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ৩১ জানুয়ারি-৪ ফেব্রুয়ারি এবং ডাউন গোড্ডা-শিয়ালদা প্যাসেঞ্জার ১ ফেব্রুয়ারি-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়াও বেশ কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

পাশাপাশি ৩১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত হাওড়া-বর্ধমান মেন শাখায় বেশ কিছু ট্রেন শক্তিগড় পর্যন্ত ও কর্ড শাখায় মশাগ্রাম পর্যন্ত যাতায়াত করবে স্পেশাল ট্রেন হিসাবে।

এছাড়াও বেশ কিডু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ২-৪ ফেব্রুয়ারি পর্যন্ত আপ ও ডাউন হাওড়া কুলিক এক্সপ্রেসকে ব্যাণ্ডেল থকে কাটোয়া আজমগঞ্জ শাখা দিয়ে নিয়ে যাওয়া হবে, আপ ও ডাউন হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ২ থেকে ৪ তারিখ পর্যন্ত কাটোয়া হয়ে এবং আপ ডাউন গণদেবতা এক্সপ্রেস ২-৪ তারিখ পর্যন্ত কাটোয়া হয়ে চলাচল করবে।

আরও পড়ুন ; চলবে কাজ, শিয়ালদায় আপ ও ডাউনে বাতিল একাধিক ট্রেন

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget