এক্সপ্লোর

Train Accident: শক্তিগড়ে লোকাল ট্রেন-মালগাড়ির সংঘর্ষ, হাওড়া-বর্ধমান লাইনে ব্যাহত ট্রেন চলাচল

Howrah-Burdwan Train: মেইন লাইনে হাওড়া থেকে মেমারি পর্যন্ত সমস্ত লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কর্ড শাখায় হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন যাতায়াত করছে। 

কমলকৃষ্ণ দে এবং সুনীত হালদার, বর্ধমান, হাওড়া: বর্ধমানের (Burdwan) শক্তিগড় স্টেশনে (Shaktigarh Station) লোকাল (Local Train) ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে হাওড়ামুখী (Howrah) একাধিক দূরপাল্লার ট্রেন। 

  • ডাউন শক্তিপুঞ্জ এক্সপ্রেস গতকাল রাত ১২ট ৫৪ থেকে আসানসোল স্টেশনে দাঁড়িয়ে। 
  • ডাউন মোকামা প্যাসেঞ্জার রাত ১০টা ২১ থেকে গলসি স্টেশনে দাঁড়িয়ে আছে। 
  • ডাউন কুম্ভ এক্সপ্রেস রাত ১০টা ৪৫ থেকে ঝাড়খণ্ডের মধুপুর স্টেশনে দাঁড়িয়ে।
  • ডাউন মিথিলা এক্সপ্রেস রাত ১১টা ২১ থেকে চিত্তরঞ্জন স্টেশনে দাঁড়িয়ে আছে। 
  • ডাউন জোধপুর এক্সপ্রেস ভোর ৪টে ৩৪ থেকে ঝাড়খণ্ডের পারশনাথ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। 
  • ডাউন শিপ্রা এক্সপ্রেস রাত ৩টে ৫৫ থেকে ধানবাদ স্টেশনে দাঁড়িয়ে। 

মেইন লাইনে হাওড়া থেকে মেমারি পর্যন্ত সমস্ত লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কর্ড শাখায় হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন যাতায়াত করছে।                                                                                       

অন্যদিকে, শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।                                            

গতকাল রাত সোয়া ৯টা নাগাদ শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, হাওড়ামুখী ব্যান্ডেল-বর্ধমান লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং  মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। লাইন মেরামতির কাজ চলছে। সিগনাল সমস্যার জেরে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                     

আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!

সেরা শিরোনাম

BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget