এক্সপ্লোর

Howrah News: টিনের চালে মুহুর্মুহু ঘুষি, লাথি মেরে ভাঙা হল সাইন বোর্ড! বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম

থানা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছেন পুলিশকর্মীরা। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে হাওড়ার উদয়নারায়ণপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটল!

সুনীত হালদার, হাওড়া: বিজেপির (BJP) থানা ঘেরাও কর্মসূচি ঘিরে হাওড়ার উদয়নারায়ণপুরে তুলকালাম। থানার গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী-সমর্থকদের। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

টিনের চালে মুহুর্মুহু ঘুষি, লাথি মেরে ভেঙে ফেলা হল সাইন বোর্ড                                                                   

 লোহার গেট ঠেলে থানার ভিতরে ঢোকার চেষ্টা। থানা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছেন পুলিশকর্মীরা। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে হাওড়ার উদয়নারায়ণপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটল! দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর সহ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শনিবার উদয়নারায়ণপুর থানা ঘেরাও করে বিজেপি।

কী বলছেন দুই পক্ষ?

দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই থানার বাইরে রীতিমতো তাণ্ডব চালান বিজেপি কর্মী-সমর্থকরা। গেট ভেঙে থানায় ঢোকার চেষ্টা করা হয়। সেখানেই সভা থেকে পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ নিয়ে বলেন,  'কোনও একটা গাড়িতে যদি হামলা হয়, আমি ফোন করব, আমার নেতারা ফোন করবে, সবাই গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবেন, ওখানে সবাইকে পেটাব... ঝান্ডাও নিয়ে আসবেন, অত সরু বাতা দিয়ে হবে না, বাঁশ নিয়ে আসবেন'। 

তৃণমূল (TMC) বিধায়ক ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়ের দাবি, 'বিজেপি একটা উচছৃঙ্খল পলিটিক্যাল পার্টি পশ্চিমবাংলায়, একদম উচছৃঙ্খল কিছু ছেলেকে নিয়ে এরা দল রাজনীতি করে, এরা কোনও আইন মানে না, কোনও শৃঙ্খলা মানে না, কোনও কানুন মানে না। ক্রিমিনাল অ্যাক্টিভিটি নিয়ে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে'। 

এদিন সভার পর উদনারায়ণপুর থানায় গিয়ে ডেপুটেশন দেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগে জয়পুর থেকে হেলমেট ছাড়াই বাইকে উদয়নারায়ণপুর পৌঁছন তিনি। 

নরেন্দ্রপুরে স্কুলে তাণ্ডব

অন্যদিকে ক্লাস চলাকালীন নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে তাণ্ডব চালাল বহিরাগতরা। বেধড়ক মারধর করা হয় শিক্ষক-শিক্ষিকাদের। মারধরের ভিডিয়ো প্রকাশ্যে এনে অভিযোগ আক্রান্তদের। প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁর মদতে এই ঘটনা ঘটেছে বলে দাবি আক্রান্তদের। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক।  

আরও পড়ুন: TMC: পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর বিরুদ্ধে, কী ব্যবস্থা পুরসভার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget