এক্সপ্লোর

TMC: পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর বিরুদ্ধে, কী ব্যবস্থা পুরসভার?

অভিযোগ খতিয়ে দেখার পর শুক্রবার ভরাট হওয়া পুকুরের মাটি তোলা হয় দক্ষিণ দমদম পুরসভার তরফে।

জয়ন্ত পাল, কলকাতা: তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর বিরুদ্ধেই বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখে ব্য়বস্থা নিল তৃণমূল পরিচালিত পুরসভা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর ও তাঁর স্বামী।

দক্ষিণ দমদম পুর এলাকায় পুকুর ভরাট করে বহুতল নির্মাণের অভিযোগ। খোদ স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর বিরুদ্ধেই পুকুর ভরাটে মদত দেওয়ার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ কলোনিতে রাতের অন্ধকারে পুকুর ভরাট করে বহুতল নির্মাণ চলছিল।

স্থানীয় শাসক দলের কাউন্সিলর বিউটি হালদার ও তাঁর স্বামী বিপ্লব হালদার ৪০ লক্ষ টাকার বিনিময়ে পুকুর ভরাটে প্রত্য়ক্ষ মদত দেন বলে অভিযোগ। ঘটনায় স্থানীয় বিধায়ক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু ও দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সনের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। 

স্থানীয় এক বাসিন্দা রানু দাস বলছেন, আমরা নিজেরা দেখি। তারপরে আমাদের এই কবি মুকুন্দ দাস অঞ্চলের সমস্ত মানুষের ইচ্ছায় ও তাঁদের কথায় চেয়ারপার্সনে ও ব্রাত্য় বসুকে জানাই। প্রোমোটার ও প্রোমোটারের সঙ্গে যারা দুষকৃতীকারী মানুষ অসামাজিক মানুষ জড়িত। তাঁরা প্রোমোটারের ঘাড়ে বন্দুক রেখে এটা করছেন।

অভিযোগ খতিয়ে দেখার পর শুক্রবার ভরাট হওয়া পুকুরের মাটি তোলা হয় দক্ষিণ দমদম পুরসভার তরফে। দক্ষিণ দমদম পুরসভা চেয়ারপার্সন কস্তুরী চৌধুরীর কথায়, অভিযোগটা এসেছে আমার কাছে। দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে লক্ষ্মীনগর কলোণীতে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। এলাকার বহু মানুষ স্বাক্ষর করে পাঠায়। অভিযোগটা পাওয়া মাত্রই আমি আমার ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে অভিযোগ দেখতে বলি। ফিরে এসে রিপোর্ট দেয়। দেখতে পাই পুকুর ভরাট হচ্ছে। জেসিবি পাঠিয়ে মাটি তুলিয়ে দেই।

যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর ও তাঁর স্বামী। দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিউটি হালদারের দাবি, আমাকে পুরসভা থেকে কোনওরকম কোনও খবর দেওয়া হয়নি। আমি কাউন্সিলর আমার কাছে কোনও নোটিস পাঠানো হয়নি মাটি তোলা হবে। আশেপাশের কারা পিটিশন দিয়েছেন আমি জানি না। আমার কাছে কেউ আসেননি। আমার কাছে কোনওরকম চিঠি তাঁরা জমা দেননি।

তৃণমূল কাউন্সিলরের স্বামী বিপ্লব হালদারের কথায়, জলাশয় ভরাটের ব্য়াপারে আমি আমরা কিছু জানতাম না। সকাল বেলায় খবর পেলাম। পুরসভা জানায়নি যে পুকুর ভরাট হচ্ছে। আমরা জল ধরো জল ভরো প্রকল্পের প্রচারক। আমরা চাই না কোনও পুকুর ভরাট হোক। যে কোনও অভিযোগ কারুর বিরুদ্ধে একটা করা যায়।

শাসক দলের কাউন্সিলরের মদতে পুকুর ভরাটের অভিযোগ এবং তৃণমূল পরিচালিত পুরসভার পুকুর ভরাট বন্ধ করা ঘিরে শোরগোল পড়ে গেছে এলাকায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget