এক্সপ্লোর

WhatsApp Fraud : হঠাৎ বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু করতে গিয়ে প্রতারণার ফাঁদে হাওড়ার কলেজ ছাত্রী, গায়েব চুয়াল্লিশ হাজার টাকা

Howrah Crime News : হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকের দাবি, হোয়াটসঅ্যাপের কোনও কাস্টমার কেয়ার নম্বর নেই।

সুনীত হালদার, হাওড়া : হোয়াটসঅ্যাপে (WhatsApp) অভিনব প্রতারণার শিকার। বন্ধ হোয়াটসঅ্যাপ চালু করতে গিয়ে চুয়াল্লিশ হাজার টাকা খোয়ালেন হাওড়ার ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) সাইবার ক্রাইম বিভাগ (Cyber Crime Department)।

হঠাৎ বন্ধ হোয়াটসঅ্যাপ, তারপরই...

হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপ। তা চালু করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়লেন হাওড়ার কলেজ ছাত্রী। হাওড়ার রাউন্ড ট্যাঙ্ক লেনের বাসিন্দা, ব্যবসায়ী বিনোদ কেডিয়ার দাবি, সোমবার আচমকাই তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। গুগল থেকে হোয়াটসঅ্যাপের কাস্টমার কেয়ার (WhatsApp Customer Care) বলে একটি নম্বর খুঁজে বার করেন তাঁর মেয়ে।

এনি ডেস্কের মাধ্যমে প্রতারণা

অভিযোগ সেই নম্বরে ফোন করলে জানানো হয় হোয়াটসঅ্যাপ চালু করতে গেলে এনি ডেস্ক অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে দশ টাকা পেমেন্ট করতে হবে। অ্যাপ ডাউনলোড করে পেমেন্ট করতেই, দশ টাকার বদলে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪৪ হাজার টাকা। অভিযোগকারী মেঘা কেডিয়া বলেছেন, 'সোমবার বাবার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়। আমি গুগল থেকে একটি হোয়াটসঅ্যাপের কাস্টমার কেয়ারের নম্বর পাই। যেখানে এনি ডেস্ক অ্যাপ ডাউনলোড করে ১০টাকা পেমেন্ট করতে বলে। আমি সেটা করতেই ৪৪ হাজার টাকা উধাও হয়।'

প্রতারিত, বুঝতে পেরে পুলিশে

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া সাইবার ক্রাইম থানা। হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকের দাবি, হোয়াটসঅ্যাপের কোনও কাস্টমার কেয়ার নম্বর নেই। এধরনের নম্বর থাকলে তা ভুয়ো। অর্থাৎ প্রতারণার জন্যই ইন্টারনেটে পেতে রাখা হয়েছিল এধরনের ফাঁদ। আর তাতে পা দিয়েই টাকা হারালেন এই ব্যবসায়ী!

হোয়াটসঅ্যাপ অকেজো করে প্রতারণার ফাঁদ

হোয়াটসঅ্যাপ অকেজো করে প্রতারণার নতুন ফাঁদের দেখা মিলেছিল কলকাতায়। ‘বিভিন্ন অছিলায় ফোন করে একটি নম্বর ডায়াল করতে বলছে প্রতারকরা, সেই নম্বর ডায়াল করলেই মোবাইল নম্বর ডাইভার্ট হয়ে যাচ্ছে প্রতারকের কাছে,তারপরই হ্যাক হচ্ছে মোবাইলের হোয়াটসঅ্যাপ’। পরিচিত ব্যক্তিদের থেকে টাকা চেয়ে করা হচ্ছে মেসেজ, দাবি পুলিশের। কলকাতা পুলিশের কাছে দুটি অভিযোগ দায়ের। এমন ঘটনার সম্মুখীন হলে সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগের পরামর্শ পুলিশের। 

আরও পড়ুন- 'মারতে এলে মার খাব, মরণ নিশ্চিত জেনেই তো এই পথে নেমেছি' পুলিশের সামনে চোয়াল শক্ত আন্দোলনকারীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget