এক্সপ্লোর

Bally : বাড়ছে ডেঙ্গির প্রকোপ, পুকুর পরিষ্কারের জন্য বালির জুটমিল কর্তৃপক্ষকে নির্দেশ আদালতের ; অন্যথা FIR

Court directs Jute Mill Authority : রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। কিছু মৃত্যুও হয়েছে

ভাস্কর ঘোষ, বালি : রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় পুকুর পরিষ্কার নিয়ে জুট মিলের (Jute Mill) সাথে বালি পুরসভার (Bally Municipality) সংঘাত। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়ে মিল কর্তৃপক্ষকে পুকুর পরিষ্কার করতে বাধ্য করেছে প্রশাসন।

রাজ্যে করোনার প্রকোপ এখনও রয়েছে। ফের নতুন করে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা চিন্তায় ফেলেছে প্রশাসনকে। এরই মধ্যে ডেঙ্গির প্রকোপ ধীরে ধীরে বড় আকার নিতে চলেছে। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। কিছু মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে কোমর বেঁধে ডেঙ্গি প্রতিরোধে নেমে পড়েছে প্রশাসন। সেইমতো বালি পুরসভার পক্ষ থেকে ডেঙ্গি ছড়িয়ে পড়া রুখতে এলাকা পরিদর্শন, নালা নর্দমা এবং জলাশয় পরিষ্কারের কাজ চালানো হচ্ছে। আর সেখানে বেলুড়ের একটি জুট মিলের বড় নোংরা পুকুরের সংস্কার নিয়ে সংঘাত শুরু হয়েছে মিল কর্তৃপক্ষ এবং প্রশাসনের মধ্যে।

আরও পড়ুন ; বর্ষাকালে মশা কামড়ালে যে অসুখগুলো হতে পারে

সাবেক ১৫ বা হাওড়া ৫৮ নম্বর ওয়ার্ডের করুণা পুকুর রোডের ঘনবসতিপূর্ণ কলোনি এলাকা লাগোয়া প্রায় এক একর মাপের পাঁক, পানা এবং নোংরা ভরা পুকুরটি গত প্রায় এক যুগ পরিষ্কার করা হয়নি। এদিকে ওই ওয়ার্ডে ইতিমধ্যে নয় জন ডেঙ্গি আক্রান্ত। সকলেই সুস্থ হয়ে উঠলেও, অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যায়। এই অবস্থায় বাসিন্দারা পুরসভা-বিধায়ক সকলকেই বিষয়টি জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ। অবশেষে টনক নড়ে পুরসভার। পুকুর পরিদর্শন করেন আধিকারিকরা । তার পরই পুকুর পরিষ্কার করা নিয়ে প্রশাসনের সঙ্গে বিরোধ বাধে জুটমিল কর্তৃপক্ষের। ইতিমধ্যে ২৮ জুন নোটিস দেওয়া সত্ত্বেও, পুকুর পরিষ্কারের কোনও উদ্যোগ তারা নেয়নি বলে অভিযোগ। 

আদালতের নির্দেশ-

গত ১৫ জুলাই আধিকারিকরা পুকুর পরিদর্শন করেন এবং তারপরেই হাওড়ার ম্যাজিস্ট্রেট কোর্টে ১৩৩ ধারায় কেস রুজু করে। পাবলিক বেনিফিট অ্যাক্ট অনুযায়ী, সুয়ো মোটো এই কেসে ১৬ জুলাইয়ের নির্দেশে মিল কর্তৃপক্ষকে পরিষ্কার বলে দেওয়া হয়, ২১ জুলাইয়ের মধ্যে পুকুর পরিষ্কার করে তার রিপোর্ট নিয়ে মিল ম্যানেজারকে ২২ জুলাই হাওড়া আদালতে দেখা করতে হবে। আদেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে বেলুড় থানায় এফআইআর করা হবে। এরপরেই টনক নড়ে মিল কর্তৃপক্ষের। তারা পুকুর পরিষ্কারের জন্য লোক লাগায়। কিন্তু বিশালাকার এই পুকুর এত তাড়াতাড়ি পরিষ্কার করা যাবে বা আদৌ আদালতের নির্দেশ মানা যাবে কি না সে নিয়ে প্রশ্ন উঠছে। আরও প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের বারবার বলা সত্ত্বেও, কেন কোর্ট অর্ডারের পরেই প্রায় এক যুগ পরে সাফাইয়ের কাজে হাত দিল মিল কর্তৃপক্ষ। এ বিষয়ে মিল কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি। কোর্টের বিচারাধীন বলে বিষয়টি এড়িয়ে গেছে।

যদিও হাওড়া আদালত ২১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ পুকুর পরিষ্কার করবার নির্দেশ দিয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget