এক্সপ্লোর

Monsoon Health: বর্ষাকালে মশা কামড়ালে যে অসুখগুলো হতে পারে

Mosquito: প্রতিবছর বর্ষাকালে মশার কামড়ের কারণে বহু মানুষ নানা অসুখে আক্রান্ত হন। একনজরে দেখে নেওয়া যাক, বর্ষাকালে মশার কামড়ে কোন কোন অসুখ হওয়ার সম্ভাবনা থাকে।

কলকাতা: গরমকাল পেরিয়ে বর্ষাকাল (Monsoon) শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বর্ষাকাল মানেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর ঘরের ভিতর গরম গরম পকোড়া নয়। বর্ষাকাল যেমন অনেক সুন্দর আবহাওয়া উপভোগের সুযোগ দেয়, তেমনই বর্ষাকালে অনেক অসুখ বিসুখের প্রবণতা লেগেই থাকে। এই সময় জলবাহিত অনেক রোগের প্রকোপ বাড়ে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মশার উৎপাত। ঘরে মশারি টাঙিয়ে, ধূপ জ্বালিয়েও নিস্তার পাওয়া যায় না। মশা (Mosquito) তাড়াতে বহু মানুষ বহু পদ্ধতি মেনে চলেন। তারপরও প্রতিবছর বর্ষাকালে মশার কামড়ের কারণে বহু মানুষ নানা অসুখে আক্রান্ত হন। একনজরে দেখে নেওয়া যাক, বর্ষাকালে মশার কামড়ে কোন কোন অসুখ (Disease) হওয়ার সম্ভাবনা থাকে।

বর্ষাকালে মশার কামড়ে যে রোগের সম্ভাবনা থাকে-

১. ডেঙ্গি- বর্ষাকালে মশা কামড়ালে ডেঙ্গি (Dengue) হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে ডেঙ্গি প্রাণঘাতীও হতে পারে। প্রচন্ড মাত্রায় জ্বর আর তার সঙ্গে নানা উপসর্গ দেখা দেয় ডেঙ্গিতে আক্রান্ত হলে। এই সময়ে তাই খুব সাবধানে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

২. চিকুনগুনিয়া- ডেঙ্গির মতোই বর্ষাকালে চিকুনগুনিয়া (Chikungunya) জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। চিকুনগুনিয়া হয়েছে কিনা বোঝার উপায় হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এই রোগ দেখা দিলে জ্বর ও গাঁটে ব্যথা হতে পারে।

আরও পড়ুন - Hair Care: বর্ষাকালে চুল পড়ছে? এই তেলেই দূর হবে সমস্যা

৩. ম্যালেরিয়া- বর্ষাকালে প্রচুর মানুষ ম্যালেরিয়ায় (Malaria) আক্রান্ত হন। জ্বর, পেশিতে যন্ত্রণা, কাঁপুনি এর অন্যতম লক্ষণ। তার সঙ্গে শরীর মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রোগ থেকে বাঁচতে আশেপাশে কোনওভাবে জল জমতে দিলে চলবে না।

৪. টাইফয়েড- জ্বর, মাথার যন্ত্রণা, দুর্বলভাব, সারা গায়ে ব্যথা, গলায় ব্যথা, এসবই টাইফয়েডের (Typhoid) লক্ষণ। আর বর্ষাকালে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। লক্ষণগুলি দেখা দিলেই দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।

৫. ভাইরাল ফিভার- শুধু বর্ষাকালেই নয়, সারাবছরই ভাইরাল ফিভারের (Viral Fever) সম্ভাবনা থাকে। ঠান্ডা লাগা, কাঁপুনি, জ্বর, কাশি, সর্দি, গলায় ব্যথা এসবই ভাইরাল ফিভারের লক্ষণ।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget