এক্সপ্লোর

একমঞ্চে বাম-তৃণমূল-কংগ্রেস, কেন্দ্র পরিচালিত হাওড়ার কটন মিল বাঁচাতে শ্রমিক সংগঠন

শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে একসঙ্গে আন্দোলনে বাম-তৃণমূল-কংগ্রেস। একমঞ্চে শুরু হল আন্দোলন। রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা দেখা গেল হাওড়ার দাশনগরে। ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন পরিচালিত দাশনগরের আরতি কটন মিলে

সুনীত হালদার, হাওড়া: কেন্দ্রীয় সরকার (Central Govenment) পরিচালিত হাওড়ার দাশনগরের (Howrah Dasnagar) আরতি কটন মিল বাঁচাতে পথে নামল তৃণমূল (TMC) ও বাম-কংগ্রেস (CPM-Congress) শ্রমিক সংগঠন।

শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে একসঙ্গে আন্দোলনে বাম-তৃণমূল-কংগ্রেস। একমঞ্চে শুরু হল আন্দোলন। রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা দেখা গেল হাওড়ার দাশনগরে। ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন (National Textile) পরিচালিত দাশনগরের আরতি কটন মিলে।

প্রায় ৪৫০ জন শ্রমিক ঠিকাদারের অধীনে কাজ করেন। অভিযোগ, করোনা আবহে তাঁরা ঠিকমতো কাজ পাচ্ছেন না। শ্রমিকদের স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিতে বুধবার থেকে ধর্না মঞ্চে বেধে শুরু হয় আন্দোলন। 

বিক্ষোভে উপস্থিত ছিলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি, সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতারা। সব দলই মিলের এই পরিস্থিতির জন্য বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। 

হাওড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিজেপি আসার পর থেকে ভারতবর্ষ বিক্রি হয়ে যাচ্ছে।  সবাই এক হয়ে লড়াইয়ে নেমেছি। লড়াই বিজেপির বিরুদ্ধে।

আইএনটিইউসির রাজ্য সভাপতি মহম্মদ কামরুজ্জামানের কথায়, আমাদের যৌথ মঞ্চ হয়েছে এনটিসি নিয়ে। মিলের দরজা খুলে রেখেছে, উৎপাদন হচ্ছে না। অর্ধেক মাইনে দিচ্ছে।

মিলের এই পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতা দায়ি করেছেন শ্রমিক নেতারা। হাওড়ার  ফরওয়ার্ড ব্লক নেতা জগন্নাথ ভট্টাচার্য জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে আছে তারপরও কেন অস্থায়ী। বিজেপি সরকার আসার পর থেকে চাইছে মিল বন্ধ করে দিতে। কেন্দ্রীয় স্কেলে মাইনে দিতে হবে। যদিও বিজেপির অভিযোগ, আন্দোলনের নামে রাজনীতি করছে বিরোধীরা

হাওড়া সদরের বিজেপি আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্যের কথায়, আপ্রাণ চেষ্টা চলছে এই সংস্থাগুলিকে বাঁচানোর। মিল নিয়ে যে সমস্যা হয়েছে বিজেপি শ্রমিক স্বার্থে পাশে আছে। শিল্পের মধ্যে রাজনীতি যেন না হয়।

সব মিলিয়ে শ্রমিক স্বার্থে এবার হাওড়ায় একমঞ্চে দেখা গেল বাম-তৃণমূল ও কংগ্রেসকে। হাতে-হাতে মিলিয়ে শুরু হল আন্দোলন।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget