এক্সপ্লোর

Howrah Crime News : বচসার জেরে স্ত্রীর মাথায় হাতুড়ি মেরে খুন স্বামীর

Crime News : পুলিশের দাবি, জেরায় শুভম জানিয়েছে, পর্দা টাঙানোর জন্য সেই সময় ঘরে পেরেক পুঁতছিলেন। বচসার মাঝে রাগের মাথায় হাতুড়ির বাড়ি দেন স্ত্রীর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

শুভেন্দু দাস, হাওড়া : বচসার জেরে স্ত্রীর (Wife) মাথায় হাতুড়ি (Hammer) মেরে খুন স্বামীর (Husband) ! স্ত্রীকে খুন করে পুলিশের (Police) কাছে দোষ স্বীকারও করে নিয়েছেন স্বামী। মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) মালিপাঁচঘরার শ্রীরাম ঢ্যাং লেনে। এলাকার একটি ফ্ল্যাট থেকে বধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘরায়। শ্রীরাম ঢ্যাং লেনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম সুইটি সাউ। বয়স ২৮। শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে থাকতেন ফ্ল্যাটে। মৃতের স্বামী, পেশায় অ্যাপ ক্যাব চালক শুভম সাউকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, মৃতের স্বামী শুভম জানিয়েছেন, এদিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। সে সময় পর্দা টাঙানোর জন্য ঘরে পেরেক পুঁতছিলেন শুভম। রাগের মাথায় হাতুড়ির বাড়ি দেন স্ত্রীর মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরুর পরই মৃতের স্বামী নিজের অপরাধ কবুল করেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এমন চাঞ্চল্যকর ঘটনার জেরে তাজ্জব স্থানীয় লোকজন। তাদের দাবি, স্বামী-স্ত্রী সম্পর্ক ভালই ছিল। সেভাবে ঝগড়া বা মনোমালিন্য তারা সেভাবে আগে খুব একটা খেয়াল করেননি। শুভম নিজের মতো অ্যাপ ক্যাব গাড়ি চালাত এবং সুইটি সংসার সামলাতো বলেই জানান তারা। কিন্তু এদিন সকালে দু'জনের মধ্যে কী এমন বিষয়ে ঝগড়া হল যে রাগের মাথায় স্ত্রীর মাথায় হাতুড়ির বাড়ি মেরে তাঁকে খুন করলেন, শুভম তা বুঝে উঠতে হিমসিম খাচ্ছেন সকলেই।

গত রবিবারই হাওড়ার চ্যাটার্জিহাট এলাকার নন্দলাল মুখার্জি লেনের বহুতল থেকে স্বামী-স্ত্রীর  জোড়া মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা যায়, স্ত্রীর ফেসবুক আসক্তি নিয়ে বিরক্ত ছিলেন গৃহকর্তা। তা নিয়ে অশান্তি লেগেই থাকত। তবে এটি আত্মহত্যার ঘটনা নাকি খুনের, তা খতিয়ে দেখছে পুলিশ।  

আরও পড়ুন- চ্যাটার্জিহাটে উদ্ধার দম্পতির দেহ, ফেসবুক আসক্তির জন্য খুন! খতিয়ে দেখছে পুলিশ

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget