এক্সপ্লোর

Howrah Flower Fair:মরশুমি ফুল থেকে রকমারি গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা--সব সাজিয়ে শুরু হাওড়া ফুল মেলা

Minister Arup Roy:শীত মানে নানা রকমের ফুল, সেই ফুলের প্রদর্শনী না হলে চলে? সে কথা মাথায় রেখেই মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে শুরু হয়ে গেল হাওড়া ফুল মেলা।

সুনীত হালদার, হাওড়া: শীত মানে নানা রকমের ফুল, সেই ফুলের প্রদর্শনী না হলে চলে? সে কথা মাথায় রেখেই মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে শুরু হয়ে গেল হাওড়া ফুল মেলা (Howrah Flower Fair)। চার দিন ধরে এই মেলা চলার কথা। আজ, বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় (Minister Arup Roy)।

মেলা ঘিরে...
রকমারি ফুলের প্রদর্শনীর পাশাপাশি আগামী চার দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। প্রথম দিনেই মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মেলার আয়োজন করেছে হাওড়া বৃক্ষ ও পুষ্পপ্রেমী সংগঠন। এক ঝলক দেখলে মনে হবে, হাওড়া শিল্পাঞ্চলের বুকে যেন এক টুকরো ফুলের গালিচা বিছিয়ে দিয়েছে কেউ। বিজয়ানন্দ পার্কের গোটা মাঠ জুড়ে এই মুহূর্তে ফুলের সাজ। এই নিয়ে নানা প্রতিযোগিতাও রয়েছে। শীতকালীন মরশুমি ফুলের পাশাপাশি রকমারি গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জিনিয়া, গাঁদা এবং অর্কিডের সৌন্দর্যও দর্শকদের টবের সামনে আটকে দিচ্ছে। ফুলের পাশাপাশি রয়েছে নানা ধরনের সবজি। প্রথম দিনেই ছোট থেকে বড় সকলেই ভিড় জমিয়েছেন মেলায়। ফুলের পাশাপাশি প্রত্যেকদিন সন্ধ্যার জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মেলার অন্যতম আকর্ষণ। মন্ত্রী অরূপ রায় বলেন, 'এই ফুল মেলা ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। বাইরে থেকেও প্রচুর লোক এই মেলায় ভিড় করছেন ফুলের সৌন্দর্য উপভোগ করতে।' হাওড়া বৃক্ষ এবং পুষ্প প্রেমী সংগঠনের সম্পাদক শ্যামল মিত্র জানালেন, শুধু হাওড়া নয়। কলকাতা থেকেও পুষ্পপ্রেমীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের মধ্য থেকে সেরা বেছে নিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁর  আশা, এই মেলা পুষ্প-প্রেমী দর্শকদের আনন্দ দেবে।

এ জে সি বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন্স
এমনিতে বিখ্যাত বোটানিক গার্ডেন্সের আকর্ষণে বছরভরই কম-বেশি দর্শকের ভিড় লেগে থাকে হাওড়ার একটি নির্দিষ্ট অংশে। বোটানিক গার্ডেন্সের সেই বিখ্যাত বটগাছের গল্প হয়তো অনেকেরই শোনা। শীতের রোদ মেখে সবুজ ঘেরা এই জায়গাটায় খুব সহজে পৌঁছে যেতে পারেন যে কেউ। বটগাছ ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। হুগলি নদীর তীরে অবস্থিত শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া এই জায়গাটা হতেই পারে শীতের ছুটির দিন কাটানোর গন্তব্য। এখানে বিভিন্ন বিরল প্রজাতির গাছ সংরক্ষণ করে রাখা হয়েছে। বোটানিক গার্ডেন্সে প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এবার সে সঙ্গে আকর্ষণের কেন্দ্র এই চারদিনের মেলা।

আরও পড়ুন:'রোজ ১০০ কিলোমিটার সাইকেল চালাচ্ছি', এক পা আর মনের জোরে অযোধ্যায় পৌঁছতে পারবেন বাংলার যুবক?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget