এক্সপ্লোর

Howrah District Hospital: নিচে অ্যাম্বুলেন্স, উপর থেকে ভেঙে পড়ল কার্নিশ, হাওড়া জেলা হাসপাতালে তুমুল চাঞ্চল্য

Howrah Zilla Hospital News: ঘটনাটি ঘটেছে হাওড়া জেলা হাসপাতালে এমার্জেন্সির সামনে। সেখানে  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের বড় চাঙর।

সুনীত হালদার, হাওড়া: কোথাও অ্যাম্বুলেন্স থেকে নামছেন রোগী, পাশে পরিজনরা। কোথাও আবার হাসপাতালের এমার্জেন্সির গেটের সামনে অপেক্ষা করছেন রোগীর আত্মীয়রা। সেই সময়ই আচমকা ভেঙে পড়ল কার্নিশ। মুহূর্তের এই ঘটনায় সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সকলেই। সম্বিত ফিরে পেতেই চাঞ্চল্য ছড়ায়। 

ঘটনাটি ঘটেছে হাওড়া জেলা হাসপাতালে এমার্জেন্সির সামনে। সেখানে  হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের বড় চাঙর। বুধবার সন্ধ্যা ছটা নাগাদ ঘটনাটি ঘটে। তবে বরাতজোরে সেই সময় ওখানে কেউ না থাকায় এই ঘটনায় কেউ আহত হয়নি। রোগীর আত্মীয়দের নজরে আসতেই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

গত এক মাস ধরে হাওড়া জেলা হাসপাতালে পূর্ত দফতর থেকে মেরামতির কাজ চলছে। কিন্তু জাল দিয়ে ঘেরা ছিল না। এমার্জেন্সি গেটের সামনে যেখানে চাঙর ভেঙে পড়েছে সেখানে অ্যাম্বুলেন্স থেকে রোগীদের নামানো হয়। ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। এমনটাই মনে করছেন রোগীর আত্মীয়রা। 

আরও পড়ুন, মিনিবাসের ইঞ্জিন থেকে গলগল করে ধোঁয়া! অফিস টাইমে চলন্ত বাসে আগুন আতঙ্ক

তবে এই ঘটনার পর হাসপাতালের মূল গেটের দরজা বন্ধ করে দেওয়া হয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন রোগীর চিকিৎসা বন্ধ না করে হাসপাতালে মেরামতির কাজ চলছে। এ ব্যাপারে তিনি পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি লিখেছেন। কাজের সময় দুর্ঘটনা এড়াতে যাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারে তিনি তাদের বলেছেন, এমনটাই জানান হয়েছে। 

উল্লেখ্য, এ বছরের শুরু দিকে সংবাদ শিরোনামে এসেছিল উলুবেড়িয়া হাসপাতাল। এই হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে আগুন লাগার খবরে হইচই পড়ে গিয়েছিল।  সেসময় সেখানে ৩ রোগীর ডায়ালিসিস চলছিল। হঠাৎ-ই এসি মেশিন ফেটে গিয়ে আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় পুরো ডায়ালিসিস ওয়ার্ড। রোগীদের বের করে নিয়ে আসেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।                                                                             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget