এক্সপ্লোর

Murshidabad: ফারাক্কা সেতুতে ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ, গাড়ির ভিতর আটকে পড়েন এক চালক

Murshidabad News: গতকাল রাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটার জেরে বেশ কিছুক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বাভাবিক হয় যান চলাচল।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কা সেতুতে (Farakka Bridge) ভয়াবহ দুর্ঘটনা। ডাম্পার (Dumper) ও লরির (Lorry) মুখোমুখি সংঘর্ষে আটকে যায় যান চলাচল। গতকাল গভীর রাতের ঘটনা।

ফারাক্কা সেতুতে দুর্ঘটনা

গতকাল রাত দুটো নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এদিন মালদাগামী ডাম্পারের সঙ্গে উল্টোদিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে গাড়ির ভিতরেই আটকে পড়েন ডাম্পার চালক। পরে গ্যাসকাটার দিয়ে কেটে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় চালককে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

গতকাল রাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটার জেরে বেশ কিছুক্ষণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বাভাবিক হয় যান চলাচল।

বাইকের মুখোমুখি সংঘর্ষ

অন্যদিকে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন তিন জন। রবিবার হুগলির (Hooghly) পান্ডুয়ায় এই ঘটনা ঘটে। জখম সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে এমন ঘটনা ঘটে। পান্ডুয়ার জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েতের অন্তর্গত জামগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জখমরা হলেন কৃষ্ণ রায়, পল্লব রায়  এবং সমরেশ হালদার। স্থানীয়রা জানাচ্ছেন, কৃষ্ণ রায় ও পল্লব রায় পান্ডুয়া থেকে জামগ্রামে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ পাঁচপাড়া থেকে পান্ডুয়ার দিকে আসছিলেন সমরেশ রায়। সেই সময় জামগ্রামের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। কাছেই ছিলেন অটোচালকরা। তাঁরাই তিনজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তিনজনেরই চোখে, পায়ে ও মাথায় আঘাত লেগেছে।

আরও পড়ুন: Howrah Kidnap: ইঞ্জিনিয়ারকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে হুমকি ফোন, টাকা দিতে গিয়ে দুষ্কৃতীকে পুলিশের দিল পরিবার

পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার (Treatment) পর সমরেশকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কৃষ্ণ ও পল্লবকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget