এক্সপ্লোর

Howrah News: ভোর রাতে মুরগির গাড়িকে দাঁড় করানো হল টোল প্লাজায়, বেরিয়ে এল গোপন কুঠুরি..

Howrah Drug Trafficking: মুরগির গাড়িতে মাদক পাচারের পর্দাফাঁস..

সুনীত হালদার, হাওড়া: মুরগির গাড়িতে গাঁজা পাচারের সময় পুলিশের জালে চালক। বুধবার সকালে ঘটনাটি ঘটে সাঁকরাইল এর ধূলাগড় টোল প্লাজায়। গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ভোর সাড়ে চারটে নাগাদ একটি মুরগির ভর্তি ভ্যানকে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধূলাগড় টোল প্লাজায় দাঁড় করায়। ওই ভ্যানে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরি থেকে ৯৯ প্যাকেট গাঁজা উদ্ধার করে। মোট গাঁজার ওজন ২৩৫ কেজি। এই ঘটনায় পুলিশ ওই ভ্যান এর চালক ইলিয়াস মণ্ডলকে গ্রেফতার করে।


Howrah News: ভোর রাতে মুরগির গাড়িকে দাঁড় করানো হল টোল প্লাজায়, বেরিয়ে এল গোপন কুঠুরি..

দিঘা থেকে নদিয়ার চাকদাতে নিয়ে যাওয়ার পথে পুলিশের জালে মাদক পাচারকারী

পুলিশ সূত্রে খবর ওই গাঁজা দিঘা থেকে নদিয়ার চাকদাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে রাজু মণ্ডল নামে এক ব্যক্তির হাতে গাঁজার প্যাকেট গুলি তুলে দেওয়ার কথা ছিল। সাঁকরাইল থানার পুলিশ চালক এবং রাজু মন্ডলের নামে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে। ধৃত চালককে আজ হাওড়া আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।

মাদক পাচারের ছক বানচাল

মালদার ইংরেজবাজারে মাদক পাচারের ছক বানচাল। ৫০০ গ্রাম ব্রাউন সুগার- সহ গ্রেফতার ২ মাদক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে গৌর কন্য়া বাস স্ট্য়ান্ড এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য় প্রায় ৫০ লক্ষ টাকা। ধৃত দু'জনই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা।  


Howrah News: ভোর রাতে মুরগির গাড়িকে দাঁড় করানো হল টোল প্লাজায়, বেরিয়ে এল গোপন কুঠুরি..

মাদক-সহ গ্রেফতার কলকাতায়

নাইজিরিয়া থেকে কলকাতায় ফুটবল খেলতে এসে, মাদক-সহ ধরা পড়েছিল। ৪২ বছর বয়সী, সেই ফুটবলারকে দশ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। ইতিমধ্য়েই অবশ্য় আট বছর জেল খেটে ফেলেছে ওই নাইজিরিয় ফুটবলার।৪২ বছর বয়সী এই ফুটবলারের নাম হামেদ নাসির ওলিউদ। ২০১৪ সালে কলকাতায় এসেছিল ফুটবল খেলতে। কিন্তু, ২০১৬ সালেই শেক্সপিয়র সরণি থানা এলাকায় এক কেজি চরস-সহ গ্রেফতার করা হয়েছিল হামেদকে। সেই থেকে সে জেলে। মামলা চলছিল। এরপরেই তাকে দশ বছরের সাজা দিল নগর দায়রা আদালত। সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা। 

আরও পড়ুন, বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই ভারতে 'অবৈধ অনুপ্রবেশ', আগরতলায় আটক ৪

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget