এক্সপ্লোর

Howrah: বেহাল রাস্তা, স্কুল থেকে ফেরার পথে টোটো উল্টে মৃত্যু শিশুর

Accident: রাস্তার অবস্থা খারাপ থাকায় কিছুটা যাওয়ার পরেই টোটো উল্টে যায়। এতে গুরুতর জখম হয় ওই শিশু ও তার দাদু।

সুনীত হালদার, হাওড়া: ভয়াবহ দুর্ঘটনার বলি ছোট্ট প্রাণ। টোটো উল্টে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে, হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডে হাঁসখালি পোলে হরেকৃষ্ণ নগরে। জানা গিয়েছে এদিন সকালে স্কুল থেকে দাদুর টোটোয় চেপে বাড়ি ফিরছিল নার্সারির ছাত্র রূপক মালিক। টোটোটি চালাচ্ছিলেন তার দাদু নিজেই। রাস্তার অবস্থা খারাপ থাকায় কিছুটা যাওয়ার পরেই টোটো উল্টে যায়। এতে গুরুতর জখম হয় ওই শিশু ও তার দাদু। শিশুসহ তার দাদুকে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে ছোট্ট শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় সেখানেই। টোটো চালক অর্থাৎ শিশুটির দাদু গণেশ মালিকের পায়ের হাড় ভেঙে গিয়েছে। সে এখন ওই হাসপাতালেই এখনও চিকিৎসাধীন। তবে শিশুর মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার। বেহাল রাস্তার জন্য এই দুর্ঘটনা এমনটাই অভিযোগ পরিবারের।

বাঁকুড়ায় বেহাল পরিস্থিতি: এর আগেও বেহাল রাস্তার একাধিক ছবি উঠে এসেছে এই রাজ্যেই। কিছুদিন আগে বাঁকুড়ায় দেখা গিয়েছিল হাত দিয়ে টানাটানি করলেই উঠে আসছে পিচ। বেশি চলাফেরা করলেই ভেঙে যায় রাস্তা। রাস্তার মান নিয়ে এমনই নানা অভিযোগ ওঠে। বাঁকুড়ার সিমলাপালের সেই রাস্তা তৈরি হয়েছে পথশ্রী প্রকল্পের অধীনে। ফলে তাতে জড়িয়েছে রাজনীতিও। একদিকে খারাপ রাস্তা নিয়ে তৃণমূলকে (TMC) নিশানা করেছে বিজেপি (BJP)। অন্যদিকে পাল্টা কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছেন তৃণমূল বিধায়ক। রাজনৈতিক তরজা যাই হোক। রাস্তার হাল নিয়ে তুমুল ক্ষোভ ছড়ায় সাধারণ বাসিন্দাদের মধ্যে।

বেহাল রাস্তার কারণে মৃত্যু: অন্যদিকে কিছুদিন আগে মালদার ঘটনা তোলপাড় করে দিয়েছিল গোটা রাজ্য। ভাঙাচোরা রাস্তা দিয়ে গাড়ি যেতে না পারার কারণে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল রোগিণীকে। শেষরক্ষা হয়নি, পথেই মারা যায় রোগিণী। সেই ঘটনা ঘিরেই তুমুল ক্ষোভ ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

 দীর্ঘদিন ধরে বিধায়ক, তারপরে ওই জেলারই সাংসদ। তারপরেও কেন রাস্তা বেহাল রয়েছে সেই প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা অভিযোগ তুলেছিলেন, তাঁর এলাকায় এখনও পাঁচ কিলোমিটার রাস্তা বেহাল রয়েছে। কখনও সেই রাস্তা ঠিক হচ্ছে না। সংসদ তহবিল থেকে দেওয়া টাকার পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন বামনগোলার (Bamangola) মালডাঙা গ্রামের বাসিন্দারা। এক গ্রামবাসী সুমন দাসের অভিযোগ, 'বারবার করে আসছেন, আশ্বাস দিয়ে যাচ্ছেন, ১০ লক্ষ, ৫ লক্ষ করে দিচ্ছেন। কিন্তু আমাদের তো স্থায়ী সমাধান নয়। ৫ কিলোমিটার রাস্তা, ১০ লক্ষ টাকা দিয়ে কী হবে? আমরা চাইছি একটা স্থায়ী সমাধান। সবাই তো রাজনীতির রং নিয়ে ব্য়স্ত। কিন্তু, আমরা সাধারণ মানুষ তো মরে যাচ্ছি।' খগেন মুর্মু জানিয়েছেন, বিডিও-র সঙ্গে কথা বলে ১৩ লক্ষ টাকা আপাতত তাঁর সাংসদ তহবিল থেকে দিচ্ছেন। বাকি টাকা কোন তহবিল থেকে আসবে, তা বিডিও-কে জানাতে বলা হয়েছে।                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: বিকেলেই আবহাওয়ায় বড় বদল, কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে!
Weather Today: বিকেলেই আবহাওয়ায় বড় বদল, কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতা এই জেলাগুলিতে!
TMC Candidate List:
"এই ঘোষণার ক্ষেত্রে অন্য গন্ধ পাচ্ছি..", দলের টিকিট না পেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য পুরুলিয়া মহিলা তৃণমূল সভানেত্রী মিনু বাউরির
দুই হাত কাটা, পা ভাঙা, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ
দুই হাত কাটা, পা ভাঙা, তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ
সৌজন্যের রাজনীতি! মেলায় দেখা হতেই হাত মেলালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূলের প্রদীপ সরকার
সৌজন্যের রাজনীতি! মেলায় দেখা হতেই হাত মেলালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূলের প্রদীপ সরকার

ভিডিও

ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget