এক্সপ্লোর

Howrah Fire : ৫ ঘণ্টা পার, আগুনে ঢেকেছে চারিপাশ, দাউদাউ করে জ্বলছে হাওড়া ভোজ্য তেলের গুদাম

Howrah Edible Oil Godown Fire : আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের ১৩টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান হাওড়ার জেলাশাসক।

সুনীত হালদার, হাওড়া : ৫ ঘণ্টা পার। এখনও দাউদাউ করে জ্বলছে হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদাম। 

স্থানীয় সূত্রে খবর, কারখানার নিরাপত্তাকর্মীরাই আগুন দেখে প্রথম। পরে ৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। কারখানা থেকে বেরিয়ে আসছিল কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া। খবর পেয়ে ছুটে আসেন সাঁকরাইল থানা ও ডোমজুড় থানার পুলিশ। ঘটনাস্থলে যান, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী । এক এক করে ঘটনা স্থলে ১৬টা ইঞ্জিন পৌঁছায়।

আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা । বেশ কয়েকটি গাড়ি জ্বলে যায়। এর ফলে আরও ছড়িয়ে পড়ে আগুন। গরম তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীদের আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রচুর পরিমাণে ভোজ্য় তেল মজুত ছিল সেখানে। খবর পেয়ে পৌঁছন কারখানার লোকজন। 

আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে দমকলের ১৬ টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান হাওড়ার জেলাশাসক। এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ  আগুন লাগে। গুদামে প্রচুর পরিমাণ ভোজ্য তেল মজুত ছিল। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদামটি। প্রায় পাঁচ হাজার বর্গফুট বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন। দেড়-দু’ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল ঘন কালো ধোঁয়া।

সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের  ওই ভোজ্য তেলের গুদামে নাইট শিফটে কাজ হয় না। তালাবন্ধ গুদামে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।   

আশেপাশে একাধিক কারখানা থাকায় ব্য়াপক আতঙ্ক ছড়ায়। দমকলের তৎপরতায় আগুন অন্য় কারখানায় ছড়িয়ে পড়েনি। ওই বোজ্য় তেলের গুদামে নাইট শিফটে কাজ হয় না। ফলে হতাহত এড়ানো গিয়েছে। তবে অগ্নিকাণ্ডে ব্য়াপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।       

ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী ও সাঁকরাইলের বিধায়ক। গুদামের অগ্নিনির্বাপনের ব্য়বস্থা যথাযথ ছিল কিনা খতিয়ে দেখা হবে। 'অগ্নিনির্বাপন ব্য়বস্থা ছিল কিনা দেখা হচ্ছে। এখানে কোন কারখানায় অগ্নিনির্বাপন ব্য়বস্থা কী আছে আমরা দেখব।' জানান বিধায়ক।            

আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের

ভিডিও

Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget