এক্সপ্লোর

Durga Puja 2023 : এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

Bengali Festival : ২০২৩ -এ দেবীর আগমন হবে ঘোড়ায়

কলকাতা : নাকতলা উদয়ন সঙ্ঘ থেকে বড়িশা প্লেয়ার্স কর্নার। দিনকয়েক আগেই সেরে নিয়েছে খুঁটি পুজো। অর্থাৎ পুজোর প্রস্তুতি শুরু। রাজ্যের বিভিন্ন প্রান্তে পুজো কমিটিগুলি এবার নিজেদের মত করে রূপরেখা সেরে নিচ্ছে। কীভাবে হবে এবার দুর্গাপুজো। কী থাকবে থিম ? কীভাবে সাজিয়ে তোলা হবে মণ্ডপ থেকে আলোকসজ্জা-এসব নিয়ে নিজেদের মধ্যে আলোচনাপর্ব সেরে নেওয়া অনেকের এখন থেকেই শুরু হয়ে যায়। কারণ, খুঁটিপুজো মানেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের ঘণ্টা বেজে যাওয়া। সে তো হল, কিন্তু জানেন কি এবারের দুর্গাপুজোর নির্ঘণ্ট ? কবে রয়েছে মহালয়া ? 

এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, ২৬ আশ্বিণ।

দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-

মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 

মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার

মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)

মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।

বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।

(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)

দুর্গাপুজো-কথা-

বাঙালির প্রাণের উৎসব। সারা বছরই যার অপেক্ষা লেগে থাকে। দুর্গাপুজোর সময় যত এগিয়ে আসে, তত বাড়ে উন্মাদনা। এ ছবি বছর বছর ঘুরে ফিরে আসে। তারপর কয়েকটা দিন কার্যত আবেগে ভাসে বাঙালি। দূর দূরান্ত থেকে পুজোর টানে ঘরে ফিরে আসেন উৎসবপ্রেমী বাঙালি। এবারও তার অন্যথা হবে না বলাইবাহুল্য। খুঁটিপুজোর মধ্যে দিয়েই যার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।

মূলত, বাংলার আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত পালিত হয় দুর্গাপুজো। এই পাঁচটি দিন - ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী নামে পরিচিত। শুক্ল পক্ষ দেবীপক্ষ নামে পরিচিত। এই পক্ষের সূচনার অমাবস্যাটিকে মহালয়া বলা হয়। এই দিনে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়। ষষ্ঠীর দিন থেকে- প্রকৃত উৎসবের শুরু বলে ধরা হয়। কারণ এমনটা মনে করা হয় যে, এদিনই দেবী দুর্গা মর্তে এসেছিলেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget