এক্সপ্লোর

Howrah Fire: হাওড়ার ফোরশোর রোডে বিয়েবাড়ির প্যান্ডেলে আগুন

Fire Update:

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah Fire) ফোরশোর রোডে বিয়েবাড়ির প্যান্ডেলে ভয়াবহ আগুন। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় ছড়িয়ে পড়েছে আগুন। দমকলের ২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। 

বিয়েবাড়ির প্যান্ডেলে আগুন: বিয়ের অনুষ্ঠান বাড়িতে ভয়াবহ আগুন। ভস্মীভূত হয়ে গেল বিয়ের জন্য় তৈরি স্টেজ, চেয়ার-টেবিল, সোফা, প্য়ান্ডেল। স্থানীয় সূত্রে দাবি, হাওড়ার ফরশোর রোডের ধারে ওই অনুষ্ঠান বাড়িতে আগামী ২২ তারিখ একটি বিয়ের অনুষ্ঠানের জন্য় প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেই প্রস্তুতি চলাকালীন আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। গোটা অনুষ্ঠান বাড়িতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন-সহ শিবপুর এবং হাওড়া থানার পুলিশ। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আজ কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠান না থাকায় আহত হননি কেউ। দমকল আধিকারিরদের দাবি, শর্ট সার্কিটের জেরে এই ঘটনা। 

গতকালই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডের ১২টি কাঠের গুদাম। প্রায় ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। নিমতলার কাছে মহর্ষি দেবেন্দ্র রোডের এই অংশের বেশিরভাগ জুড়ে রয়েছে কাঠের গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার রাত দেড়টা নাগাদ একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তাঁরা। তারপরই এক কাঠের গুদামে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। নিমেষের মধ্য়ে সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক গুদামে। ঘটনাস্থলে আসে দমকলের ২১টি ইঞ্জিন। দমকল কর্মীদের সারা রাতের চেষ্টায় আগুন খানিক নিয়ন্ত্রণে এলেও সকাল ৭ টা নাগাদ নতুন করে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় ১২টি কাঠের গুদাম। গুদাম লাগোয়া একাধিক ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ায় শীতের মুখে ঘরছাড়া হতে হয় প্রায় ১৭টি পরিবারকে। কী থেকে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। একের পর এক কাঠের গুদাম থাকলেও সেখানে উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি? প্রশ্ন উঠছে। লাগাতার চেষ্টা চালাবার পর শনিবার বেলা ১২ টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আদতে কী থেকে আগুন লাগেছে তা নিয়ে ধন্দে দমকল আধিকারিকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kasba Case Update: বদলা নিতে খুনের ছক? সুশান্তর উপর হামলায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget