এক্সপ্লোর

Kasba Case Update: বদলা নিতে খুনের ছক? সুশান্তর উপর হামলায় চাঞ্চল্যকর দাবি ধৃত গুলজারের

West Bengal News: গোডাউন দখলের বদলা নিতে মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ। ইকবালই অস্ত্র ও লোক ঠিক করে দেয়। পুলিশি জেরায় দাবি ধৃত গুলজারের।

কলকাতা: কসবাকাণ্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত গুলজারের (Kasba Case Update)। পুলিশ সূত্রে খবর  দুবাই থেকে ফিরে কসবায় গোডাউন কিনেছিলেন গুলজার। সেই গুদাম দখল করে নেন সুশান্তর অনুগামীরা। তারই বদলা নিতে খুনের ছক। জেরায় গুলজার এমনটাই দাবি করেছে বলে খবর।

চাঞ্চল্যকর স্বীকারোক্তি: পুলিশি জেরায় ধৃত গুলজারের দাবি, 'দুবাইয়ে কাজ করে উপার্জন করা টাকায় কসবায় গোডাউন কেনে গুলজার। ২০১১-১২ সালে সুশান্ত ঘোষের এলাকায় কেনা হয় গোডাউন। কাউন্সিলরের অনুগামীরা সেই গোডাউন দখল করে নেয়। বারবার অনুরোধের পরেও কষ্টের টাকায় কেনা সেই গোডাউন উদ্ধার করা যায়নি। হতাশ হয়েই মুঙ্গেরের ইকবালের সঙ্গে যোগাযোগ। সুশান্তর উপরে হামলার জন্য ইকবালই অস্ত্র ও লোক সাপ্লাই দেয়।'

শুক্রবার সন্ধের এই ঘটনা বুক কাঁপিয়ে দিয়েছে কলকাতাবাসীর। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আর এই শ্যুটআউটের চেষ্টার নেপথ্যে কি জমি-বিবাদ? শনিবার পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার হওয়ার পর মূল চক্রী আফরোজ খান ওরফে গুলজারের গলাতেই প্রথম উঠে আসে ২ হাজার বর্গফুটের জমি দখলের কথা। কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের L-71 মার্টিনপাড়া, গুলশন কলোনির ২ হাজার স্কোয়ারফিটের গুদামঘর। অভিযোগ একে ঘিরে বিবাদের সূত্রপাত। যদিও ধৃত গুলজারের এই অভিযোগ, অস্বীকার করেছেন ১০৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সুশান্ত ঘোষের অনুগামী বলে পরিচিত হায়দর আলি। তিনি বলেন, "যদি আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে দাদাকে কেন টিপ করেছিল? যদি আমি কিছু করে থাকি, তাহলে আমাকে করত, কিন্তু দাদাকে করেছে। গুলজার একটা বোড়ে, গুলজারের পিছনে একটা মাস্টারমাইন্ড আছে।''

এখানে সামনে আসছে মহম্মদ জুলকারনাইন আলি নামে স্থানীয় এক ব্যবসায়ীর নাম। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বছর তিনেক আগে গুলশন কলোনিতে ১২০ বিঘার একটি জলাশয়ের একাংশ, নিজের জমি বলে দাবি করে ভরাট করার চেষ্টা করেন তিনি। কিন্তু ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং তাঁর অনুগামী হায়দর আলি সেই জলাশয় ভরাট রুখে দেন। তারপর থেকেই সুশান্ত ঘোষের সঙ্গে জুলকারের বিবাদ চরমে ওঠে। পরে জুলকারের সঙ্গে যোগ দেয় গুলজার। তাঁর থেকে থেকে একটি ফ্ল্যাটও কেনে গুলজার। যে দু'হাজার স্কোয়ারফিটের গুদাম নিয়ে বিবাদের কথা বলা হচ্ছে, ঠিক তার ওপরেই রয়েছে গুলজারের কেনা সেই ফ্ল্যাট। এ নিয়ে গুলজারের সমর্থনে মুখ খুলেছেন জুলকারনাইন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: South 24 Parganas: গঙ্গা-স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে গেল চার কিশোর

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget