এক্সপ্লোর

Howrah News: ঘুসুড়িতে একসঙ্গে ৭ জনের রহস্যমৃত্যু, অসুস্থ অনেকে, চোলাই খেয়ে বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগ

Hooch Case: হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা অন্তর্গত এলাকার ঘটনা।

সুনীত হালদার, হাওড়া: বর্ধমানের ছায়া এ বার হাওড়ার (Horrah News) ঘুসুড়িতে (Ghusuri News)। সেখানে ৭ জনের রহস্যমৃত্যু (Hooch Tragedy)।  পরিবারের দাবি, চোলাই খেয়ে বিষক্রিয়ার জেরে মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও অনেকে। মৃতের (Death) সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

চোলাই খেয়ে ঘুসুড়িতে মৃত্যু ছ'জনের

হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা অন্তর্গত ধর্মতলা এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনেই রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। মঙ্গলবার রাতেও সেখানে মদের আসর বসে। তাতেই একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই ওই ছয় জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অসুস্থ অনেককে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। মৃতদেহগুলি উদ্ধার করেছে পুলিশ। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে, চলতি মাসের শুরুতে পূর্ব বর্ধমানে বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় আট জনের। তারই ছায়া এ বার ঘুসুড়িতে।  এ দিন একে একে লোকজন হাসপাতালে ভর্তি হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখান তাঁরা। ভাঙচুর চালান একটি চোলাই মদের দোকানে। 

আরও পড়ুন: North and South Dinajpur Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি জেলায় ? আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?

ঘুসুড়ির যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেটি একটি শিল্পাঞ্চল। প্রচুর ছোট ছোট কারখানা রয়েছে সেখানে। বহু শ্রমিক কাজ করেন ওই সমস্ত কারখানায়। দিনভর পরিশ্রমের পর সন্ধেয় তাঁরা ওই ঠেকে গিয়ে নেশাভাঙ করেন বলে স্থানীয়দের। প্রতাপ কর্মকার নামের এক ব্য়বসায়ী ওই চোলাইয়ের ঠেক চালাতেন বলে অভিযোগ। তাঁর উপর রাগ গিয়ে পড়েছে স্থানীয়দের।

দিনের পর দিন বেআইনি ঠেকে আসর বসত বলে অভিযোগ

স্থানীয়দের দাবি, গতকাল রাতে আকণ্ঠ পান করার পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন সকলে। যত রাক বাড়ে, ততই ঢলে পড়তে থাকেন পর পর লোকজন। এ দিন এলাকায় গিয়ে দেখা যায় শোকের চায়া নেমে এসেছে। কান্নার রোল উঠেছে ঘরে ঘরে। একই সঙ্গে স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ওই বেআইনি ঠেকে আসর বসে। দীর্ঘ দিন ধরেই এমন চলছে। অথচ কারও কোনও হেলদোল নেই। কেন ওই বেআইনি ঠেক ভেঙে দিল না প্রশাসন, প্রশ্ন তুলেছেন তাঁরা। 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget