এক্সপ্লোর

Howrah: বাগনানে কন্টেইনারের চাকায় পিষে মৃত্যু দাদু, নাতির

Howrah News: গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বাগনান (Bagnan) থানার হিজলক মোড়ে। একটি কন্টেইনারের চাকায় চাপা পড়ে মারা গেলেন অচন বটব্যাল বলে এক ব্যক্তি।

সুনীত হালদার, হাওড়া: পথ দুর্ঘটনায় প্রাণ গেল দাদু ও নাতির। গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বাগনান (Bagnan) থানার হিজলক মোড়ে। একটি কন্টেইনারের চাকায় চাপা পড়ে মারা গেলেন অচন বটব্যাল বলে এক ব্যক্তি। তাঁর বয়স আনুমানিক ৫২ বছর। প্রাণ গেল নিশান বটব্যাল বলে এক ছোট্ট ছেলের। তার বয়স ৩ বছর।

ঠিক কী হয়েছিল?

পুলিশ সূত্রে খবর সাইকেলে চেপে বুধবার বিকেলে দাদু এবং নাতি দুজনে ঘুরতে বের হয়। সেই সময় একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা মারলে দুজনেই চাকায় পিষ্ট হয়ে মারা যায়। বাগনান থানার পুলিশ কন্টেইনারটি ও তার চালককে আটক করেছে। মৃত ২ জনের বাড়ি বাগনান হিজলক শিবতলায়। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হুগলিতে গাড়িতে আগুন

রাস্তায় চলতে চলতে হঠাৎ ধোঁয়া। তা দেখেই গাড়ি থেকে বেরিয়ে পড়লেন যাত্রী ও চালক। তাতেই বাঁচোয়া, কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠল গাড়িটি। এমনই শিউরে ওঠার মতো ঘটনা ঘটল হুগলির দাদপুরে হাইওয়ের উপর। দাদপুর (Dadpur) থানার অন্তর্গত মহেশ্বরপুর হাইওয়ে। সেখানেই কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল চার চাকার ছোট গাড়িটি (Car)। হাইওয়ের উপর, দুর্গা পেট্রোল পাম্পের কাছে গাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখেন যাত্রীরা। বিপদ বুঝে গাড়ি থামিয়ে নেমে যান তাঁরা।

তারপর?
যেখানে ঘটনাটি ঘটে, সেই জায়গার কাছেই ছিল একটি পুলিশ (Police) কিয়স্ক। সামনেই ছিল পুলিশের মোবাইল পেট্রোলিং গাড়িও। পুলিশকর্মীরা এগিয়ে আসেন সাহায্যে। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু দমকল আসার আগেই আগুনের গ্রাসে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। সূত্রের খবর, গাড়িতে ব্যাটারি (Battery) সংক্রান্ত কোনও সমস্যার জেরে শর্টসার্কিট থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। গাড়িটির ক্ষতি হলেও গাড়ির চালক ও দুই যাত্রীর কোনও ক্ষতি হয়নি।

আরো পড়ুন: অনুব্রত মণ্ডলকে নিয়ে কী করণীয়? দিল্লির সদর দফতরের মতামতের অপেক্ষায় সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget