এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে নিয়ে কী করণীয়? দিল্লির সদর দফতরের মতামতের অপেক্ষায় সিবিআই

Anubrata Mondal CBI Updates: অনুব্রত মণ্ডলের চিঠি দিল্লিতে সদর দফতরে পাঠিয়ে দিয়েছেন সিবিআইয়ের কলকাতার আধিকারিকরা। গতকাল সারাদিন যা যা হয়েছে, তার সময় ধরে ধরে বিস্তারিত তথ্যও দিল্লিতে পাঠানো হয়েছে

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে করণীয় কী, তা জানতে এখন দিল্লির সদর দফতরের মতামতের অপেক্ষায় সিবিআই।  গতকালই সিবিআই দফতরে না গিয়ে এসএসকেএম-এ অসুস্থতার কারণে ভর্তি হন অনুব্রত। সিবিআই-কে চিঠি পাঠিয়ে জানিয়ে দেন, তিনি অসুস্থ, তাই চার সপ্তাহ সময় চান।  বিকল্প হিসেবে অনুব্রতর প্রস্তাব, সিবিআই চাইলে চিকিত্‍সকদের অনুমতি নিয়ে হাসপাতালে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারে। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের চিঠি দিল্লিতে সদর দফতরে পাঠিয়ে দিয়েছেন সিবিআইয়ের কলকাতার আধিকারিকরা। গতকাল সারাদিন যা যা হয়েছে, তার সময় ধরে ধরে বিস্তারিত তথ্যও দিল্লিতে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।  গতকাল গভীর রাত পর্যন্ত ল’ সেলের সঙ্গে বৈঠকও করেন সিবিআই আধিকারিকরা। 

প্রসঙ্গত, বুধবারও CBI দফতরে যাননি অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসের বদলে ভর্তি হন SSKM হাসপাতালের উডবার্ন ব্লকে। গরু পাচার মামলায় এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ৫ বার তলব করেছে CBI। ৫ বারই হাজির হলেন না তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। গরু পাচারকাণ্ডের তদন্তে CBI তলবের পর, গ্রেফতারির আশঙ্কায়, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। ১১ মার্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা।

আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানান বিচারপতি। শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, এই মামলায় আবেদনকারীর আশঙ্কার কোনও কারণ আছে বলে আদালত দেখতে পাচ্ছে না। তাঁকে (অনুব্রত) সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই-এর হাত আদালত কেন বেঁধে দেবে? প্রশ্ন করেন বিচারপতি মান্থা। তিনি বলেন, সিবিআই বলেই যে তারা ড্রাগন এবং গিলে খেয়ে নেবে এই ভাবনা স্বাস্থ্যকর নয়। 

আরও পড়ুন, এখনও বুক ধড়ফড়ানি কমছে না অনুব্রতের, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জন্য বসল মেডিকেল বোর্ড 

বিচারপতি রাজশেখর মান্থা আরও বলেন, গৃহবন্দি থাকার মতো অবস্থা তাঁর (অনুব্রত) নয় বলেই প্রাথমিকভাবে মনে করছে আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতার আবেদন খারিজ করে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পর, গরুপাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে পঞ্চমবারের জন্য তলব করে CBI। বুধবার সকাল ১১টায় নিজাম প্যালেসে, CBI’এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরা দিতে বলা হয়। কিন্তু, CBI-এর কাছে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। ভর্তি হন SSKM হাসপাতালে। গরুপাচার মামলা ছাড়াও, ভোট পরবর্তী হিংসার মামলায় ২ বার অনুব্রত মণ্ডলকে তলব করেছিল CBI। দু’বারই হাজিরা দেননি তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। এই মামলায় তাঁকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সেরা শিরোনাম

News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
West Bengal Weather: নিম্নচাপ চলে গেলেও রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ? কেন? এর পিছনে ভৌগলিক কারণটি কী?
Baraipur Case Updates: 'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
'নেশার পর টাকার টোপ দিয়ে নাবালিকাকে তুলে আনতে নির্দেশ', বারুইপুরকাণ্ডে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে
Baruipur Incident: ‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…
‘তিন দিন পর কেন এলেন’? বারুইপুরে সায়নীকে ঘিরে বিক্ষোভ, বন্ধ করে দেওয়া হল দরজা, সাংসদ বললেন…

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget