এক্সপ্লোর

Howarh Hospital: রোগী মৃত্যু ঘিরে হাওড়া হাসপাতালে উত্তেজনা, দুই চিকিৎসককে মারধরের অভিযোগ

Howrah Hospital Patient Death: কর্তব্যরত চিকিত্সক নবারুণ মজুমদারের ওপর চড়াও হয় মৃতের ছেলে রোহিত দে। মারধর করায় বাঁচাতে যান আরেক চিকিত্সক।

সুনীত হালদার, হাওড়া: রোগী মৃত্যু ঘিরে হাওড়া হাসপাতালে উত্তেজনা চরমে। কর্তব্যরত দুই চিকিৎসককে মারধরের অভিযোগ উঠল মৃতের ছেলের বিরুদ্ধে।                                                      

কী ঠিক ঘটেছে?

হাসপাতাল সূত্রে খবর, লিলুয়ার বাসিন্দা কার্তিক দে কিডনির সমস্যা নিয়ে বৃহস্পতিবার মেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতে মৃত্যু হয় বছর ৪৬-এর ওই রোগীর। অভিযোগ, এরপরই কর্তব্যরত চিকিৎসক নবারুণ মজুমদারের ওপর চড়াও হয় মৃতের ছেলে রোহিত দে। মারধর করায় বাঁচাতে যান আরেক চিকিত্সক। তিনিও আক্রান্ত হন বলে অভিযোগ। যুবকের মারে গুরুতর আঘাত পান এক চিকিৎসক৷ তাঁর কাঁধের হাড় ভেঙে গিয়েছে৷ হাওড়া হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷ এ দিকে হাসপাতালে তাণ্ডবের খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিস৷ গ্রেফতার করা হয় অভিযুক্তকে৷                                      

হাসপাতালসূত্রে কী বলা হয়েছে? 

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক নবারুণ মজুমদারের কাঁধের হাড় সরে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত রোগীর ছেলেকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।                                                                                                  

রোহিত জানিয়েছেন, শনিবার রাতে বাবার স্বাস্থ্যের অবনতি হয়৷ খবর পেয়ে হাসপাতালে যায় পরিবারের সদস্যরা৷ ছেলের চোখের সামনেই মৃত্যু হয় বাবার৷ বাবার মৃত্যু মেনে নিতে পারেননি ছেলে৷            

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget