এক্সপ্লোর

Howrah: রামনবমী পেরিয়ে আজও অশান্তির আবহ হাওড়ায়, বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভে লাঠিচার্জ

Howrah News: রবিবার হাওড়ার শিবপুরে বিজেপির রামনবমীর মিছিলে হামলার অভিযোগ ওঠে। গেরুয়া শিবিরের শোভাযাত্রা লক্ষ্য করে ইট-বোতল ছোড়ার পাশাপাশি বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

সুনীত হালদার, হাওড়া: রামনবমী (Ram Navami) পেরিয়ে গেলেও, তাকে কেন্দ্র করে অশান্তি আজও জারি রইল হাওড়ায় (Howrah)। বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ-অবরোধে ভাঙচুর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১০ জনকে আটক করা হয়েছে। তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

রামনবমীর শোভাযাত্রা ঘিরে তুঙ্গে তরজা

'এই যে রাম নবমীতে কত রাজ্যে কত কিছু হল, এখানে একটা ঘটনা দেখাতে পারবেন?' বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা বক্তব্য, 'গতকাল হাওড়ায় যা ঘটেছে তা ন্যক্কারজনক। আর মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে অশান্তির কথা বলছেন।'

সবজি বোঝাই ম্যাটাডর ভাঙচুর। দোকানে দোকানে ভাঙচুরের চেষ্টা। ব্যস্ত রাস্তা আটকে বিক্ষোভ। অবরোধকারীদের তুলতে দফায় দফায় পুলিশের লাঠিচার্জও করা হয়। রামনবমী পেরিয়ে গেলেও, তাকে কেন্দ্র করে সোমবারও ধুন্ধুমার কাণ্ড হাওড়া ময়দান এলাকায়। 

বিক্ষোভে লাঠিচার্জ

রবিবার হাওড়ার শিবপুরে বিজেপির রামনবমীর মিছিলে হামলার অভিযোগ ওঠে। গেরুয়া শিবিরের শোভাযাত্রা লক্ষ্য করে ইট-বোতল ছোড়ার পাশাপাশি বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে এদিন হাওড়া ময়দান চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা বঙ্গবাসী মোড় অবরোধ করলে পুলিশ তাতে বাধা দেয়। আর তাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অবরোধকারীরা একটি ম্যাটাডরে ভাঙচুর চালান, কয়েকটি দোকানেও ভাঙচুর চালানোর চেষ্টা চলে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। পড়ে থাকতে দেখা যায় কাচের ভাঙা টুকরো। গণ্ডগোলের মধ্যে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। 

বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়ের কথায়, 'গতকাল পরিকল্পিত কর্মসূচিতে যখন হামলা হয়েছিল, তখন পুলিশ পালিয়েছিল। আজ শান্তিপূর্ণ প্রতিবাদে লাঠিচার্জ করতে এসেছে।'

হাওড়ার সমবায় মন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ রায় বলেন, 'বিজেপি পরিকল্পিত ভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। নানা ভাবে উসকানি দিচ্ছে। এটা মানা হবে না। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।' সব মিলিয়ে তরজা তুঙ্গে।

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget