এক্সপ্লোর

Bank Holidays : ফেব্রুয়ারিতে ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এই ৪ পরিষেবা পাবেন না, দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা

Bank Holidays February 2026 : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি ও উৎসব মিলিয়ে মোট ৯ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশজুড়ে ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • সাপ্তাহিক ছুটি, লোসার, শিবাজী জয়ন্তী ও রাজ্য দিবসে ছুটি।
  • চেক জমা, লকার, ডিমান্ড ড্রাফট ইত্যাদি কাজ ব্যাহত হবে।
  • তবে নেট ব্যাঙ্কিং, এটিএম, ইউপিআই পরিষেবা সচল থাকবে।

Bank Holidays February 2026 : ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও জরুরি কাজ থাকলে এখনই পরিকল্পনা সেরে ফেলুন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি ও উৎসব মিলিয়ে মোট ৯ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে।

যদিও নেট ব্যাঙ্কিং ও এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। তবে চেকের কাজ বা লকার ব্যবহারের মতো ব্রাঞ্চ-ভিত্তিক কাজের জন্য আপনাকে নীচের তারিখগুলো মাথায় রাখতে হবে। 

তারিখ দিন কারণ কোথায় বন্ধ
১ ফেব্রুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারতে
১৪ ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয় শনিবার সারা ভারতে
১৫ ফেব্রুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারতে
১৮ ফেব্রুয়ারি বুধবার লোসার (Losar) সিকিম
১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী মহারাষ্ট্র
২০ ফেব্রুয়ারি শুক্রবার রাজ্য প্রতিষ্ঠা দিবস অরুণাচল ও মিজোরাম
২২ ফেব্রুয়ারি রবিবার সাপ্তাহিক ছুটি সারা ভারতে
২৭ ফেব্রুয়ারি শুক্রবার লুই-নগাই-নি উৎসব মণিপুর
২৮ ফেব্রুয়ারি শনিবার চতুর্থ শনিবার সারা ভারতে

কোন-কোন পরিষেবা প্রভাবিত হবে ?
ব্যাঙ্ক বন্ধ থাকাকালীন সরাসরি ব্রাঞ্চে গিয়ে করা যায় এমন বেশ কিছু কাজ ব্যাহত হবে:

১ চেক জমা দেওয়া ও ক্লিয়ারেন্স।

২ ডিমান্ড ড্রাফট (DD) তৈরি করা।

৩ ব্যাঙ্ক লকারের কোনও কাজ।

৪ পাসবুক আপডেট ও অফিসিয়াল ডকুমেন্ট ভেরিফিকেশন।

ডিজিটাল পরিষেবা থাকবে সচল
ব্রাঞ্চ বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। ডিজিটাল ব্যাঙ্কিং মাধ্যমগুলি বছরের প্রতিটি দিনের মতোই সচল থাকবে:

১ UPI ও IMPS: টাকা লেনদেন করা যাবে।

২ NEFT: অনলাইন ট্রান্সফার সচল থাকবে।

৩ ATM: নগদ টাকা তোলা এবং ব্যালেন্স চেক করা যাবে।

৪ Mobile/Net Banking: সাধারণ ব্যাঙ্কিং কাজ অনলাইনে করা যাবে।

(মনে রাখবেন : রাজ্যভেদে এই ছুটির তালিকা ভিন্ন হতে পারে, তাই নির্দিষ্ট কোনও উৎসবের দিন আপনার শহরে ব্যাঙ্ক খোলা আছে কি না তা জানতে স্থানীয় ব্যাঙ্কের ব্রাঞ্চে যোগাযোগ করুন।)

প্রতি বছরই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আলাদা ব্যাঙ্ক হলিডে লিস্ট বা ছুটির তালিকা তৈরি করে। সেই অনুযায়ী ব্যাঙ্ক বন্ধ রাখা হয়। তবে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক উৎসব ও পরিস্থিতি অনুযায়ী এই ছুটি হয়। তাই সেই অনুযায়ী ছুটি দেওয়া হয় ব্যাঙ্কের সেই শাখায়। তাই সবাইকে ব্যাঙ্কের শাখায় আগে থেকে এই বিষয়গুলি জেনে নিতে বলা হয়। 

Frequently Asked Questions

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট কত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক ছুটি ও উৎসব মিলিয়ে মোট ৯ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ব্যাঙ্ক বন্ধ থাকলে কোন কোন পরিষেবাগুলি প্রভাবিত হবে?

ব্যাঙ্ক বন্ধ থাকলে চেক জমা দেওয়া, ডিমান্ড ড্রাফট তৈরি করা, ব্যাঙ্ক লকারের কাজ, পাসবুক আপডেট এবং অফিসিয়াল ডকুমেন্ট ভেরিফিকেশন - এই কাজগুলি প্রভাবিত হবে।

ব্যাঙ্ক বন্ধ থাকলেও কি ডিজিটাল পরিষেবাগুলি সচল থাকবে?

হ্যাঁ, ব্যাঙ্ক বন্ধ থাকলেও UPI, IMPS, NEFT, ATM এবং Mobile/Net Banking-এর মতো ডিজিটাল পরিষেবাগুলি সচল থাকবে।

ফেব্রুয়ারি মাসে কোন কোন বিশেষ দিনে ব্যাঙ্ক ছুটি থাকবে?

ফেব্রুয়ারি মাসে লোসার (সিকিম), ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী (মহারাষ্ট্র), রাজ্য প্রতিষ্ঠা দিবস (অরুণাচল ও মিজোরাম) এবং লুই-নগাই-নি উৎসব (মণিপুর)-এর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Best FD Interest Rate : ৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে ?
৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget