এক্সপ্লোর

Howrah News:  'বাজারে অনেক টাকা ধার..', ৫ তলা ফ্ল্যাট থেকে পড়ে রহস্য মৃত্যু প্রোমোটারের

Howrah Promoter's Death Mystery: সালকিয়ায় প্রোমোটারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের স্ত্রীর বক্তব্যে উঠে এল একাধিক তথ্য ।

সুনীত হালদার, হাওড়া: উত্তর হাওড়ার সালকিয়ায় প্রোমোটারের রহস্যজনক মৃত্যু (Death Mystery)। মঙ্গলবার সকালে তাঁর পাঁচ তলা ফ্ল্যাটের নিচে থেকে তার নগ্নদেহ পাওয়া যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ (Police)।

ঠিক কী হয়েছিল ঘটনার রাতে ?

জানা গিয়েছে, সালকিয়ার কালিতলা লেনের পাঁচ তলার ফ্ল্যাটে থাকতেন দেবাশীষ বর্মন (৪৫)। সঙ্গে থাকতেন স্ত্রী এবং মেয়ে। পেশায় প্রোমোটার দেবাশীষ বাবু ওই এলাকায় বেশ কয়েকটি ফ্লাট বাড়ি নির্মাণ করছেন। তার স্ত্রী জানিয়েছেন গতকাল রাত দশটা নাগাদ ঘরে ফেরার পর খাওয়া-দাওয়া করেন। এরপর নিজের ঘরে একা মদ্যপানের পর শুতে যান। এরপর আজ সকাল সাড়ে ছটা নাগাদ তার স্ত্রী লক্ষ্য করেন, ঘরে তাঁর স্বামী দেবাশীষ বর্মণ নেই। ঘরের পাশে বারান্দা থেকে নিচে উঁকি মেরে দেখেন মাটিতে নগ্ন অবস্থায় চিৎ হয়ে পড়ে রয়েছেন তাঁর স্বামী। সঙ্গে সঙ্গে তিনি তার আত্মীয় এবং প্রতিবেশীদের খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ।

কী বললেন মৃতের স্ত্রী ?

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার স্ত্রী জানিয়েছেন, ইদানিং প্রমোটিং ব্যবসায় তার স্বামীর গন্ডগোল চলছিল। পাওনাদারেরা টাকার জন্য বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। সেখান থেকে এই ঘটনা কিনা তা তিনি জানেন না। তবে এ ব্যাপারে নির্দিষ্ট করে তিনি কোন নাম বলতে পারেননি। কারণ তার স্বামী তার সঙ্গে ব্যবসার ব্যাপারে কোনওরকম আলোচনা করতেন না। তাঁর এক আত্মীয় জানিয়েছেন, দেহটি মাটিতে চিত অবস্থায় পড়েছিল। দেহের বেশ কয়েকটি জায়গায় আঁচড়ের দাগ দেখা গেছে। তবে সেভাবে রক্ত দেখা যায়নি। আর এতেই রহস্য দানা বেঁধেছে।

আরও পড়ুন, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আংশিক খারিজ

 'বাজারে অনেক টাকা ধার হয়ে গেছিল ওই প্রোমোটারের'

গোলাবাড়ি থানার পুলিশ সূত্রে খবর, ওই প্রোমোটারের বাজারে অনেক টাকা ধার হয়ে গেছিল। প্রমোটিং ব্যবসা ছাড়াও ছাড়াও তিনি কলকাতার এক হোটেলে ডান্স ফ্লোর চালাতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ওই প্রোমোটার পাঁচতলা ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। এটা দুর্ঘটনা হতে পারে। তার মাথার পেছনে আঘাত রয়েছে। যেহেতু বারান্দায় কোনও ফেন্সিং ছিল না সেই কারণে মদ্যপ অবস্থায় সে ওপর থেকে নিচে পড়ে যায়। এ ব্যাপারে তার স্ত্রীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ আরও জানায় তাঁরা কার্যত পোস্টমর্টেম রিপোর্টের দিকেই তাঁকিয়ে আছে। তাহলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget