এক্সপ্লোর

Howrah News: বাড়িতে বসেই জমা দিন বাড়ি তৈরির নকশা, হাওড়াবাসীর জন্য বিশেষ ওয়েবসাইট পৌরসভার

Howrah Municipal corporation: এ দিন সাংবাদিক বৈঠক করে ই-গৃহ নকশা পরিষেবা চালুর কথা ঘোষণা করেন হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।

সুনীত হালদার, হাওড়া: ফ্ল্যাট সংস্কৃতির যুগে বাড়ি তৈরি মুখের কথা নয়। যদিও বা জমি পাওয়া যায়, তার পর বিস্তর দৌড়ঝাঁপ। বাড়ির নকশার অনুমোদন জোগাড় করতে হিমশিম অবস্থা। তবে হাওড়াবাসী এ বার তা থেকে মুক্তি পেতে চলেছেন (Howrah News)। কারণ বাড়িতে বসে বাড়ি তৈরির প্রস্তাবিত নকশা জমা দেওয়া যাবে এ বার পৌরসভার ওয়েবসাইটেই। বৃহস্পতিবার থেকেই চালু হল এই ই-গৃহ নকশা অনুমোদন পরিষেবা (Howrah Municipal Corporation)।

বৃহস্পতিবার থেকেই চালু হল নয়া পরিষেবা

এ দিন সাংবাদিক বৈঠক করে ই-গৃহ নকশা পরিষেবা চালুর কথা ঘোষণা করেন হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি জানান, দীর্ঘ দিনের পরিশ্রম এবং চেষ্টার পর এই পরিষেবা চালু করা গেল। এই পরিষেবার মাধ্যমে বাড়িতে বসেই এ বার থেকে www.obpsudma.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রস্তাবিত বাড়ির নকশায় অনুমোদন চেয়ে আবেদন করতে পারবেন হাওড়াবাসী।

সুজয়বাবু জানিয়েছেন, এই পরিষেবা মারফত ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র জমা দেওয়া যাবে। তা হাতে পেয়ে ওই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌরসভার বাস্তুকার সবকিছু সরেজমিনে দেখবেন। তার পর কাগজপত্র এবং সমস্ত নথি ঠিক থাকলে ১৪ দিনের মধ্যে বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় অনুমোদিত নকশা হাতে পেয়ে যাবেন হাওড়ার নাগরিকরা।শুরু করে দিতে পারবেন নির্মাণকার্য।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘দিদিমণির বিসর্জন হলে ডিসেম্বরে ভোট হতে পারে’, বাংলায় মহারাষ্ট্রের ফর্মুলা! দিলীপের মন্তব্যে জল্পনা

সুজয়বাবু আরও জানান, ওই ওয়েবসাইটের মাধ্যমে বাড়ি তৈরির নকশার আবেদন করা সম্ভব হলেও, ১৪ দিনের মধ্যে যে অনুমোদন দেওয়ার কতা বলা হচ্ছে, তা গোনা হবে পৌরসভার বাতে সমস্ত কাগজপত্র যেদিন এসে পৌঁছবে, সেই দিন থেকে। গোড়ার দিকে এ ভাবে আবেদন করতে গিয়ে হয়ত সমস্যায় পড়তে পারেন কিছু মানুষ। কিন্তু সময়ের সঙ্গে মানুষ সাবলীল হয়ে উঠবেন বলেও আশাবাদী সুজয়বাবু।

আগামী দিনে পৌরসভার অন্য পরিষেবাও ডিজিটাল মাধ্যমে

যে সমস্ত মানুষ নিজেরা ওয়েবসাইট মারফত আবেদন করতে পারবেন না, তাঁরা সহযোগী কোনও সংস্থা মারফতও আবেদন করতে পারেন। সুজয়বাবু জানিয়েছেন, ইতিমধ্যেই কর, লাইসেন্স এবং পুরনো লাইসেন্স পুনর্নবীকরণ সংক্রান্ত বিষয় ডিজিটাল মাধ্যমে আনা হয়েছে। ধাপে ধাপে পৌরসভার আরও অন্য পরিষেবাগুলিও আগামী দিনে ডিজিটাল মাধ্যমে চলে আসবে। এতে সাধারণ মানুষের হয়রানি কমবে বলে আশাবাদী তিনি।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget