এক্সপ্লোর

Howrah News: লটারিতে দামি গাড়ি জেতার টোপ দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, অভিযোগ দায়েরের এক বছর পর গ্রেফতার অভিযুক্ত

Lottery Fraud: লটারিতে দামি গাড়ি জেতার টোপ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ক্যারাটে প্রশিক্ষককে গ্রেফতার করল পুলিশ।   

রঞ্জিত সাউ, কলকাতা: লটারিতে দামী গাড়ি জেতার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দায়ের হয় গত বছর (Lottery Fraud)। গতকাল অভিযুক্তকে হাওড়া (Howrah News) থেকে গ্রেফতার করেছে বিধাননগর (Bidhannagar) সাইবার ক্রাইম বিভাগ। ধৃত ক্যারাটে প্রশিক্ষণ দিতেন বলে পুলিশ সূত্রে দাবি। অভিযোগ দায়েরের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। 

লটারিতে দামী গাড়ি জেতার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা

ফের প্রতারণা চক্রের পর্দাফাঁস। লটারিতে দামি গাড়ি জেতার টোপ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ক্যারাটে প্রশিক্ষককে গ্রেফতার করল পুলিশ।   

অভিযোগকারী ব্যক্তি বাগুইআটির বাসিন্দা। তাঁর দাবি, গত বছর তাঁর কাছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে।  ফোনে বলা হয়, তিনি লটারিতে দামী গাড়ি জিতেছেন। অভিযোগ, এরপর গাড়ির জন্য রোড ট্যাক্স, বিমা বাবদ দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় ১৫ লক্ষর বেশি টাকা। টাকা নেওয়ার পর ফোনে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা। 

আরও পড়ুন: Howrah News: কোলের সন্তান বিক্রিতে অভিযুক্ত দম্পতি, হাওড়ায় শিশুবিক্রিতে দালালচক্রের হদিশ! তদন্তে পুলিশ

২০২১-এ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে এই ঘটনায় অভিযুক্ত মহম্মদ নাসিরুদ্দিন খানের কথা জানতে পারে পুলিশ। তিনি আবার ক্যারাটে প্রশিক্ষক। কিন্তু ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন হাওড়ার বাসিন্দা নাসিরুদ্দিন। 
বুধবার তিনি বাড়িতে এসেছেন, এই খবর পেয়ে হানা দেয় পুলিশ, গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

২০২১-এ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়

গতবছর অভিযোগ দায়ের হলেও এতদিন পালিয়ে বেড়ানোর কারণেই অভিযুক্তকে ধরা যায়নি বলে পুলিশ সূত্রে দাবি।  পুলিশের সন্দেহ, অভিযুক্ত একা নয়, এই প্রতারণার পিছনে আন্তঃরাজ্য প্রতারণা চক্র থাকতে পারে। ধৃতকে জেরা করে সেই চক্রের হদিশ পাওয়ার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। 

কোলের সন্তান বিক্রিতে অভিযুক্ত দম্পতি, হাওড়ায় শিশুবিক্রিতে দালালচক্রের হদিশ! তদন্তে পুলিশ

এ দিকে, গর্ভজাত সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগে হাওড়ায় গ্রেফতার এক দম্পতি। শিশুবিক্রির তদন্ত করতে গিয়ে দালালচক্রের হদিশ মিলেছে বলেও খবর। তাতে আর এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ (Howrah Sankrail Police)। তিনি গোটা চক্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে (Child Trafficking Racket)। 

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget