এক্সপ্লোর

Howrah Market Update: ঋণ শোধের ক্ষমতা নেই, অনুদানের দাবি মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের

West Bengal News: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাওড়ার মঙ্গলাহাট।লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে ৪ হাজারের বেশি দোকান।

হাওড়া: মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ব্যবসায়ীদের দাবি, ঋণ শোধের ক্ষমতা নেই তাঁদের। তাই অনুদান দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। এছাড়াও, মুখ্যমন্ত্রীর তৈরি কর দেওয়া তদন্ত কমিটিতে দুজন ব্যবসায়ীকে রাখার অনুরোধ করেছেন তাঁরা।

অনুদানের দাবি ব্যবসায়ীদের: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাওড়ার মঙ্গলাহাট।লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেছে ৪ হাজারের বেশি দোকান। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের থেকে অনুদানের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।  মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজকুমার সাহ “ঋণ নয়, একমাত্র অনুদানই পারে আমাদের বাঁচাতে। ঋণ নিয়ে আমরা ঋণখেলাপি হতে চাই না।’’

২১ জুলাইয়ের সমাবেশ শেষ করেই শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান মুখমন্ত্রী। সম্ভব হলে ওই জায়গাতেই সরকারি খরচে বহুতল মার্কেট তৈরির আশ্বাস দেন তিনি। এছাড়াও, ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। রাজকুমার সাহা বলেন, “ব্যবসায়ীদের যা পরিস্থিতি ঋণ নিয়ে শোধ করার মতো ক্ষমতা নেই। কিছু দেবেন বলে মনে করলে অনুদান হিসেবে দিন। আর একটা দাবি, তদন্ত কমিটিতে দুজন ব্যবসায়ীকে রাখতে হবে।’’

তৃণমূল বিধায়ক ও সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন ওদের অন্য জায়গায় যেতে ওরা চায়নি। এবার ঋণ দেবেন বলেছেন। ওরা যদি অন্য কিছু চায় সেটা মুখ্যমন্ত্রীই বলবেন।’’ আর কয়েকমাস পরে পুজো। বছরের এই সময়টায় সবচেয়ে বেশি ব্যবসা হয়। এবার অগ্নিকাণ্ডে কার্যত সর্বস্বান্ত হয়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।

এদিকে ব্যবসায়ীদের দাবি, হাটের মালিক শান্তিরঞ্জন দে ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। তা করতে না পারায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।শুধু তাই নয়, ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের আগে বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢালা হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মালিকের দাবি, ব্যবসায়ীদের সব অভিযোগ ভিত্তিহীন। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে কী করে আগুন লেগেছে।বিজেপি অভিযোগ করেছে, তোলাবাজি নিয়ে বিবাদের কারণেই এই ঘটনা। এর আগে ১৯৮৭ সালে বিধ্বংসী আগুন লাগে মঙ্গলাহাটে। তখনও ব্যবসায়ীরা ষড়যতন্ত্রের অভিযোগ তোলেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমুনা পরীক্ষার পরই স্পষ্ট হবে আগুন লাগার কারণ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: North Dinajpur: ইসলামপুরে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার মূল অভিযুক্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Ashok Kirtania: রেশন দোকানে মিলছিল নিম্নমানের চাল ও গম, অভিযোগ পেয়েই আচমকা হানা দিলেন খোদ খাদ্যমন্ত্রী
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget