এক্সপ্লোর

Howrah : ফের হাওড়া ব্রিজের মাথায়, হেঁটে বেড়ালেন মানসিক ভারসাম্যহীন যুবক !

Howrah Bridge : কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন তিনি। এরপর হেঁটে আসেন হাওড়ার দিকে

সুনীত হালদার, হাওড়া : ফের হাওড়া ব্রিজের (Howrah Bridge) মাথায় উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন এক যুবক। ঘটনার জেরে হাওড়া স্টেশন চত্বরে শোরগোল পড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর ওই যুবককে নামানো সম্ভব হয়। ঘটনার জেরে প্রশ্নের মুখে ব্রিজের নিরাপত্তা ব্যবস্থা।

বিকেল তখন ৪টে। আর পাঁচটা দিনের মতোই ব্রিজ দিয়ে যাতায়াত করছে যানবাহন। ঠিক সেই সময় ব্রিজের একেবারে মাথায় দেখা যায় মানসিক ভারসাম্যহীন ওই যুবককে। কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়েন তিনি। এরপর হেঁটে আসেন হাওড়ার দিকে। তাঁর পরনে ছিল না কোনও পোশাক। ওপর থেকে হাত নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। মাঝেমধ্যে হাত জোড় করে নমস্কারও করছিলেন।

খবর পেয়ে ছুটে আসেন পুলিশ আধিকারিকরা (Police Officials)। আসেন দকমল ও বিপর্যয় মোকাবিলা দফতরে কর্মীরাও। কৌতূহলবশত বহু মানুষ ভিড় জমিয়ে দেন ব্রিজের আশপাশে। ফলে, ব্রিজ দিয়ে যান চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা পর গোলাবাড়ি থানার পুলিশ, দমকল কর্মী এবং কলকাতা পোর্ট ট্রাস্টের কর্মীদের সাহায্যে হাওড়ার দিক থেকে তাঁকে নামানো  হয়। তবে, এই ঘটনার পর ফের হাওড়া ব্রিজের নিরাপত্তা ও পুলিশ নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম সাধি কুমার। বয়স ২২ বছর। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। উদ্ধারের পর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। মানসিক রোগ বিশেষজ্ঞদের দিয়ে তাঁর চিকিৎসা করানো হবে। কীভাবে এবং কেন বিহার থেকে এখানে তিনি চলে এলেন তা খতিয়ে দেখা হচ্ছে। যোগাযোগ করার চেষ্টা হচ্ছে তার পরিবারে সঙ্গে।

একই রকম ঘটনা আগেও-

গত জুলাই মাসেও এক যুবক উঠে পড়েছিলেন হাওড়া ব্রিজের মাথায়। কে তিনি, কেন এমন করলেন, সেটা বোঝার আগেই তোলপাড় শুরু হয়ে যায়। দ্রুত খবর যায় পুলিশ ও দমকলের কাছে। হাওড়া দমকল অফিসার তপন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল হাওড়া ব্রিজের কাছে পৌঁছে যান। অবশেষে দীর্ঘ সাধ্যসাধনার পর তাঁকে ব্রিজ থেকে নামানো হয়। ঘড়িতে তখন রাত প্রায় ১:৩০ টা। পুলিশ জানায়, যুবকের নাম মহম্মদ হাবিব। ২২ বছর বয়সী মহম্মদ আদতে ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। এমনিতেই তিনি ভবঘুরে বলে দাবি করে প্রশাসন। মানসিক দিক থেকেও কিছু সমস্যা রয়েছে। সব মিলিয়ে তাঁকে ব্রিজের মাথা থেকে নামানো অত্যন্ত কঠিন কাজ ছিল। তবে নির্বিঘ্নে মহম্মদকে নামিয়ে আনতে পেরে স্বস্তির শ্বাস ফেলে প্রশাসনও।

আরও পড়ুন ; মাঝ রাতে ব্রিজের মাথায় উনি কে, হইচই...তার পর

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget