এক্সপ্লোর

Howrah News: মাঝ রাতে ব্রিজের মাথায় উনি কে, হইচই...তার পর

Youth At Top Of Howrah Bridge: একী কাণ্ড! হাওড়া ব্রিজের মাথায় উনি কে? হইচই, চিৎকার। পুলিশ থেকে দমকলের কাছে ফোন। অবশেষে প্রশাসনের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা।

সুনীত হালদার. হাওড়া: একী কাণ্ড! হাওড়া ব্রিজের (howrah bridge) মাথায় উনি কে? হইচই, চিৎকার। পুলিশ (police)থেকে দমকলের (fire brigade) কাছে ফোন। অবশেষে প্রশাসনের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। কিন্তু যুবকের (youth) হঠাৎ হাওড়া ব্রিজের মাথায় উঠে যাওয়া ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় মাঝরাতে।

কী হয়েছিল? 

গত কাল রাতে হঠাতই এক যুবক হাওড়া ব্রিজের মাথায় উঠে যান। কে তিনি, কেন এমন করলেন, সেটা বোঝার আগেই তোলপাড় শুরু হয়ে যায়। দ্রুত খবর যায় পুলিশ ও দমকলের কাছে। হাওড়া দমকল অফিসার তপন কুমার মন্ডলের নেতৃত্বে একটি দল হাওড়া ব্রিজের কাছে পৌঁছে যান। অবশেষে দীর্ঘ সাধ্যসাধনার পর তাঁকে ব্রিজ থেকে নামানো হয়। ঘড়িতে তখন রাত প্রায় ১:৩০ টা। 
পুলিশ জানিয়েছে, যুবকের নাম মহম্মদ হাবিব। ২২ বছর বয়সী মহম্মদ আদতে ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। এমনিতেই তিনি ভবঘুরে বলে দাবি প্রশাসনের। মানসিক দিক থেকেও কিছু সমস্যা রয়েছে। সব মিলিয়ে তাঁকে ব্রিজের মাথা থেকে নামানো অত্যন্ত কঠিন কাজ ছিল। তবে নির্বিঘ্নে মহম্মদকে নামিয়ে আনতে পেরে স্বস্তির শ্বাস ফেলেছে প্রশাসনও। 

আগেও একই ঘটনা...
বছর পাঁচেক আগে কার্যত একই ঘটনা ঘটেছিল হাওড়া ব্রিজে। ব্রিজের মাথার উপর সে বারও এক যুবক উঠে পড়েছিলেন। পুলিশ জানায়, মানসিক দিক থেকে বেশ কিছু অসুস্থতা ছিল তাঁর। সকাল নাগাদ এক কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীর নজরে আসে বিষয়টি। তিনি দেখেন, অনেকটা ওপরে লোহার বিমে হাঁটাহাঁটি করছেন এক যুবক। খবর পেয়ে আসে উত্তর বন্দর থানার পুলিশ। আসে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। যুদ্ধকালীন তৎরতায় যুবককে উদ্ধার করার চেষ্টা শুরু হয়। 

কিন্তু বার বার একই ঘটনা ঘটছে কী ভাবে? এভাবে প্রশাসনের চোখ এড়িয়ে ব্রিজের মাথায় উঠে পড়ার কারণ কী ?তবে কি যথেষ্ট নজরদারি নেই? নাকি বার বার একই ঘটনা সত্ত্বেও সতর্ক হচ্ছে না প্রশাসন? গত রাতের পর ফের সামনে একগুচ্ছ প্রশ্ন। 

আরও পড়ুন:বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান ED-র, মিলল কী কী?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget